,

স্ত্রীর লাশ রেখে পালিয়ে গেল স্বামী

news-image

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে সুইটি আক্তার (২০) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের মাহফুজ খানের বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।এ ঘটনার পর থেকে স্বামী পালাতক রয়েছেন।

ওই বাড়ির ভাড়াটিয়ারা জানান, নিহত সুইটি আক্তার (২০) ও তার স্বামী আবু তাহের ওই বাড়ির ১৭ নম্বর ঘরে ভাড়া থাকতেন। তারা দুইজনেই পোশাক কারখানায় চাকরি করতেন। আজ নৈশ্যকালীন ডিউটি করে সকাল ৬টায় সুইটি বাসায় ফেরে। সকাল ৯টায় সুইটির অসুস্থতার কথা জানিয়ে ডাক্তার ও ঔষধ আনতে বাহিরে যান তার স্বামী। তারপর আর ফিরে আসেনি। সকাল ১০টায় বাড়ির অন্য ভাড়াটিয়াদের সন্দেহ হলে তারা ওই ঘরে গিয়ে সুইটির লাশ মেঝেতে পড়ে থাকতে দেখে। পরে পুলিশে খবর দিলে তারা এসে লাশ উদ্ধার করে। তবে নিহতের ঠিকানা কেউ বলতে পারেনি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) ইসমাইল জানান, খবর পেয়ে পুলিশ ওই বাড়ি থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে। নিহতের গলার বাম পাশে আঘাতের চিহ্ন রয়েছে। তবে এখনো তার ঠিকানা জানা যায়নি। ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে সুইটির স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করতে পারে।

কালিয়াকৈর সার্কেলের সহকারী পুলিশ সুপার আজমিন হোসেন জানান, নিহতের ঠিকানা জানা যায়নি। তার ঠিকানা জানতে কাজ করছে পুলিশ। লাশের ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় মামলার প্রক্রিয়াধীন।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট