,

পরীর সঙ্গে সম্পর্ক টিকছে না: রাজ

news-image

বিনোদন প্রতিবেদক : রাজ-পরীমনি এখন আলাদা ছাদের নিচে বাস করছেন। তাদের সংসার ভাঙনের দোড়গোড়ায়। পরীমনি সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক পোস্ট দিয়ে নিজেদের মধ্যকার সম্পর্কের টানাপোড়েনের খবর দিচ্ছেন।

গতকাল রক্তমাখা বিছানার ছবি দিয়ে রাজের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেছেন পরীমনি। আরও কিছু গুরুতর অভিযোগ করেছেন।

এ সব বিষয়ে রাজ বরাবরই চুপচাপ। কিন্তু পরীমনির গায়ে হাত তোলার অভিযোগ তোলার পর এ বিষয়ে আর চুপ থাকতে পারলেন না রাজ। তিনি এবার বিচ্ছেদ ইস্যুতে মুখ খুললেন।

পরীমনির বিভিন্ন অভিযোগের জবাবে সোমবার রাজ গণমাধ্যমকে বলেছেন, ‘এখন চুপচাপ থাকতে চাই। আর ওর এসব আমি আটকাব না বা থামাব না। পরী এখন যা করছে বা তার যা মন চায় করুক। সে যা করছে, হয়তো সেই অধিকারও আছে তার।

আত্মপক্ষ সমর্থন না করলে ভুল-বোঝাবুঝির সুযোগ থেকে যায় কিনা, তা জানতে চাইলে রাজ বলেন, ‘ভুল বুঝলে বুঝুক। তবে আমি স্পষ্ট বলি- আমি কোনো ভুল করিনি।’

ফেসবুকে পরীমনির পোস্ট করা ছবি ও স্ট্যাটাসকে ইঙ্গিত করে রাজ বলেন, ‘মাই বেডরুম ইজ প্রাইভেট, ভেরি প্রাইভেট। নট ফর পাবলিক। বাট আমার বেডরুম নিয়ে সবাই মজা নেয়, নিচ্ছে।’

পরীর গায়ে হাত তোলার মতো গুরুতর অভিযোগ প্রসঙ্গে রাজ কোনো মন্তব্য করেননি।

তবে রাজ চুপ থাকতে চাইলেও পরীর সঙ্গে সম্পর্ক যে আর টিকছে না সেটি স্পষ্ট করেন। স্বামী-স্ত্রীর সম্পর্ক জোড়া লাগবে কিনা, এমন প্রশ্নের উত্তরে রাজ বলেন, ‘না, আর হবে না।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট