,

সমালোচনা করলেই মামলা!

news-image

বিনোদন প্রতিবেদক : মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলো নিয়ে সমালোচনা করলে তাকে সাইবার ক্রাইমের আওতায় আনার চিন্তা-ভাবনা করছেন নবনির্বাচিত চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। গতকাল রোববার রাতে রাজধানীর বনানী ক্লাবে ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমার ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে শাহীন সুমন বলেন, ‘ফেসবুকে ও বিভিন্ন ইউটিউব চ্যানেলে অনেকেই সিনেমার নিয়ে না বুঝে অনেক কথা বলে। যারা সিনেমার আগামাথা, সিনেমা না দেখে বিভিন্ন সমালোচনা লিখে থাকেন। আর সে কারণে দর্শকও প্রতারিত হয়। আর যারা সিনেমা নির্মাণের পেছনে লগ্নি করে তারা বিরাট একটা ক্ষতি হয়ে যায়। এসব বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করে, উল্টাপাল্টা সংবাদ দিয়ে আমাদের সিনেমা পিছিয়ে দিচ্ছে।’

তিনি আরও বরেন, ‘যদি সিনেমার সমালোচনা করে উল্টাপাল্টা, বিভ্রান্তিকর ও অসত্য সংবাদ প্রকাশ করা হয়, তাহলে আমরা তাদের আইনের আওতায় আনার ব্যবস্থা করব। এ নিয়ে আলোচনাও হচ্ছে। আশা করি, এটি হলে সিনেমার সুদিন আবার ফিরে আসবে।’

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির নবনির্বাচিত সভাপতি কাজী হায়াৎ। ছিলেন সিনেমার কলাকুশলীরাসহ অনেকে। আর ‘ব্ল্যাক ওয়ার’ সিনেমাটি ‘মিশন এক্সট্রিম’র দ্বিতীয় পার্ট। কপ ক্রিয়েশন প্রযোজনায় দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। এতে অভিনয় করেছেন আরিফিন শুভ, জান্নাতুল ফেরদৌস ঐশী, তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজানসহ অনেকে।

উল্লেখ্য, ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট