,

‘পর্ন ছবিতে স্ত্রীর মুখ’, বিচার চাইলেন পুলিশ সদস্য

news-image

অনলাইন ডেস্ক : হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পর্ন ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে অস্বস্তিতে পড়েছেন ভারতের মুম্বাইয়ের এক পুলিশ কনস্টেবল। এ বিষয়ে থানায় লিখিতে অভিযোগ দায়ের করেছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, নিজের স্ত্রীর মতো দেখতে এক নারীর সঙ্গে অন্য এক পুরুষের ঘনিষ্ঠতার ভিডিও হাতে এসেছে তার। যার পর প্রতিবাদে মুখর হয়েছেন তিনি।

পুলিশের ওই যদস্যের অভিযোগ, তাকে হেনস্তা করতে ওই ভিডিও ছড়ানো হয়েছে হোয়াটঅ্যাপে। সহকর্মীরাই ষড়যন্ত্র করেছেন। এর বিহিত চেয়েছেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।

জানা যায়, অভিযোগকারী মুম্বাই পুলিশের একজন কনস্টেবল। তার অভিযোগ, সম্প্রতি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি পর্ন ভিডিও ছড়ানো হয়েছে। যেখানে তার বউয়ের মতো দেখতে একজন নারীকে এক পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে। এই ঘটনাতেই আপত্তি তুলেছেন তিনি।

তবে ওই পুলিশকর্মী জানিয়েছেন, ভিডিওর নারী আদৌ তার স্ত্রী নন। থানায় লিখিত অভিযোগে কনস্টেবল আরও জানান, স্ত্রীর মতো দেখতে নারীকে যে পুরুষের সঙ্গে ঘনিষ্ঠ হতে দেখা গেছে, তিনি তার এক সহকর্মী।

তিনি আরও অভিযোগ করেন, তার মানহানি করতেই এই চক্রান্ত করা হয়েছে। ইচ্ছাকৃতভাবে ওই ভিডিওটি এমন হোয়াটসঅ্যাপ গ্রুপে ছড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে তিনিও রয়েছেন। ফলে মানহানির অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রযুক্তি আইনেও মামলা দায়ের করা হয়েছে। পুরো ঘটনায় তারই এক সহকর্মী জড়িত থাকতে পারেন বলে জানিয়েছেন।

তদন্তকারীদের সন্দেহ, প্রযুক্তিকে কাজে লাগিয়ে ভিডিওর নারীর মুখ পালটে ওই পুলিশ সদস্যের স্ত্রীর মতো দেখতে করা হয়েছে।যদিও বিষয়টি এখনও স্পষ্ট নয়। এই নিয়ে তদন্ত চলছে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট