,

মেট্রোরেলে চড়তে লাইনে দাঁড়াতে হবে না যাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেল চালু হওয়ার পর থেকে আগারগাঁও স্টেশন এবং উত্তরা স্টেশনে যাত্রীদের দীর্ঘলাইন দেখা যাচ্ছে। কোনো কোনো সময় লাইন দীর্ঘ থেকে দীর্ঘতম হয়ে এক থেকে দেড় কিলোমিটার পর্যন্ত চলে যাচ্ছে। মেট্রোরেল চালুর তৃতীয় দিন আজ শনিবার। আগারগাঁও এবং উত্তরা প্রান্তেও দেখা গেছে যাত্রীদের দীর্ঘলাইন। এই দীর্ঘ লাইন এড়াতে এবং সরাসরি টিকেট পাঞ্চ করে ট্রেনে উঠতে এমআরটি পাস নেওয়ার কথা বলছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

আগারগাঁও মেট্রোরেল স্টেশন ম্যানেজার ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান বলেন, মেট্রোরেলের যাত্রীরা যারা সিঙ্গেল যাত্রার জন্য টিকিট কিনছেন, তারা যদি নিয়মিত যাত্রী হয় তাদের অনুরোধ জানাই এমআরটি পাস কিনে নেন।

এমআরটি পাস কিনলে কোথাও লাইন ধরতে হবে না। সরাসরি এসে তিনি এফসি গেটে পাসটি স্পর্শ করেই উঠতে পারছেন মেট্রোরেলে। গত কয়েকদিনে অনেকেই এই পাস কিনেছেন। এজন্য লাইনের দৈর্ঘ্যও কমে এসেছে। এমআরটি পাস কিনলে মেট্রোরেলে ভ্রমণ করতে কোনো ঝামেলা থাকবে না।

তিনি বলেন, ‘তৃতীয় দিনে মেট্রোরেলে চড়তে যাত্রীদের তেমন লাইনে দাঁড়াতে হচ্ছে না। জনগণ ইতোমধ্যে অভ্যস্ত হয়ে উঠছেন। মেশিনগুলো সঠিকভাবে পারফর্ম করছে, আমরা প্রচুর টেকনিশিয়ান রেখেছি। কোনো সমস্যা হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট