,

টানা দশমবার আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা দশমবারের মতো আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে আওয়ামী লীগের ২২তম সম্মেলনের দ্বিতীয় অধিকেশেনে তাকে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আওয়ামী লীগ সভাপতি হিসেবে শেখ হাসিনার নাম প্রস্তাব করেন দলের উপদষ্টোমণ্ডলীর সদস্য আমির হোসেন আমু। দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর ফিজার রহমান এতে সমর্থন করেন। পরে সর্বসম্মতিক্রমে আমির হোসেন আমুর প্রস্তাব গৃহীত হয়।

আওয়ামী লীগের কমিটি গঠনে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন ইউসুফ হোসেন হুমায়ুন। এতে কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মশিউর রহমান ও সাহাবুদ্দিন চুপ্পু।

আজ সকাল সাড়ে ১০টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সম্মেলনের প্রথম অধিবেশন শুরু হয়। আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বক্তব্যের মধ্য দিয়ে দুপুর সোয়া ১টায় প্রথম অধিবেশন শেষ হয়। বিকেল ৩টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দলটির সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শুরু হয়। এটি সঞ্চালনা করেন আওয়া্মী লীগ সভাপতি শেখ হাসিনা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে পুকুরের পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

দুর্গাপূজায় নিরাপত্তার ঘাটতিতে কোনো ছাড় নয় : ডিসি ফরিদা

প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে বড় সুখবর

দাম্পত্য জীবনে সুখের ‘রেসিপি’ জানালেন শুভ

চাপ দিয়ে লংমার্চ থামানো যাবে না, চাবিকাঠি ইমরান খানের হাতে: পিটিআই

বাড়ল জেট ফুয়েলের দাম, কার্যকর মধ্যরাত থেকেই

বাংলাদেশ-ইইউ এফটিএ দ্রুত বাস্তবায়নে জার্মান রাষ্ট্রদূতের গুরুত্বারোপ

পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন ইরান প্রেসিডেন্ট, ফোনালাপে আর কী কথা হলো?

আবরার হত্যা পুরো জাতিকে স্তব্ধ করার চেষ্টা ছিল: রিজভী

ইয়েমেনে জীবনের তাগিদে ভিটেমাটি ছেড়ে পালাচ্ছে মানুষ

যুদ্ধ থামাতে ইরানকে নতুন শর্ত যুক্তরাষ্ট্রের

ক্যান্সার চিকিৎসায় দেশে আসছে ১৭ রেডিওথেরাপি মেশিন : স্বাস্থ্যমন্ত্রী