,

সবার থেকে যেখানে সেরা ব্রাজিল

news-image

স্পোর্টস ডেস্ক : সুইজারল্যান্ডকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ১৬ নিশ্চিত করেছে ব্রাজিল। এই ম্যাচে জয়ের ফলে নতুন এক মাইলফলক স্পর্শ করেছে সেলেসাওরা।

বিশ্বকাপের গ্রুপপর্বে ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য রেকর্ড গড়েছে তারা। ব্রাজিল ছাড়া আর কোনো দলের টানা এত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড নেই।

ব্রাজিল সবশেষ ১৯৯৮ বিশ্বকাপে হেরেছিল গ্রুপপর্বে। সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে তারা ২-১ গোলে হেরেছিল নরওয়ের কাছে। এরপর ২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ বিশ্বকাপে গ্রুপপর্বে ১৫ ম্যাচে অপরাজিত থাকে। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে ব্রাজিল। গতকাল সুইজারল্যান্ডকে হারিয়ে ব্রাজিল ছাড়িয়ে যায় সবাইকে।

এই অপরাজিত যাত্রায় ১৭ ম্যাচের মধ্যে ১৪ ম্যাচে জয় পেয়েছে ব্রাজিল, বাকি তিন ম্যাচ ড্র করেছে তারা। ১৯৯৮ সালের পর গ্রুপপর্বের কোনো ম্যাচে আর হারেনি পাচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে তারা।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯