,

‘সেরা পুরুষ’র সম্মাননা পেলেন হিরো আলম

news-image

বিনোদন প্রতিবেদক : সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত-সমালোচিত আশরাফুল আলম ওরফে হিরো আলম। ক্যারিয়ারে অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো, আবৃত্তিসহ অনেক কিছুই করেছেন তিনি। হয়েছেন সমালোচিতও। তবুও থেমে থাকেননি হিরো আলম। ছুটেছেন আপন গতিতে।

হিরো আলমের নাম এখন শুধু দেশেই নয়, দেশের বাইরেও বেশ পরিচিত। তাকে নিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোও লিখেছে এবং কথা বলেছে। এবার তাকে ‘সেরা পুরুষ’র সম্মাননা দিলো কলকাতা। গত ১৯ নভেম্বর ‘আন্তর্জাতিক পুরুষ দিবস’ উপলক্ষে তাকে সম্মাননা দেন পুরুষ অধিকার কর্মীরা।

তাদের একজন সদস্য সৈকত ভট্টাচার্য বলেন, ‘প্রথাগত সৌন্দর্যের ধারণার বাইরে গিয়েও যে হিরো হওয়া যায় তা তিনি দেখিয়ে দিয়েছেন। সেই আসল পুরুষ, সেই আসল বিপ্লবী।’

এদিকে ‘সেরা পুরুষ’র সম্মাননা পেয়ে দারুণ খুশি হিরো আলম। তার ভাষ্য, ‘ওপার বাংলায় এমন একটি সম্মাননা পেয়ে বেশ ভালো লাগছে। দর্শকদের ভালোবাসার কারণেই আমি এতদূর আসতে পেরেছি। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিয়েছেন, ভবিষ্যতেও সেভাবেই পাশে থাকবেন।’

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯