,

মেক্সিকো নিয়ে চিন্তায় আর্জেন্টিনার কোচ

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই হোচট খেয়েছে আর্জেন্টিনা। আজ শনিবার দিবাগত রাত ১টায় মেক্সিকোর মুখোমুখি হবে তারা। তাই মেক্সিকোকে নিয়ে চিন্তায় আছেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।

সৌদি আরবের কাছে হারের বিষয়ে লিওনেল স্কালোনি বলেন, ‘আমি প্রথম থেকেই এটার জন্য প্রস্তুত ছিলাম। এমন কিছু ঘটতেই পারে, এটা ফুটবল। আমি যেটা ভেবে শান্ত থাকতে পারছি, প্রতি ম্যাচে আমরা নিজেদের জীবন দিয়ে ফুটবলটা খেলছি।’

হারটিকে দুর্ভাগ্যজনক আখ্যায়িত করে স্কালোনি বলেন, ‘খেলায় হারজিৎ আছেই। দুর্ভাগ্যজনকভাবে এটা বিশ্বকাপ ম্যাচে হলো। তবে আমরা ভাগ্যবান যে এটা প্রথম ম্যাচে হয়েছে। আপনি একটা ম্যাচ হারতেই পারেন, আসল ব্যাপার হলো আপনি কিভাবে জেগে উঠছেন।’

মেসি- ডি মারিয়াদের কোচ বলেন, ‘বিশ্বকাপের প্রথম ম্যাচে নার্ভাস থাকা স্বাভাবিক। আর্জেন্টিনা অন্য জাতীয় দলগুলোর থেকে আলাদা। আপনারা জানেন, আর্জেন্টিনা কেমন। আমরা আলাদা। আর্জেন্টিনার শার্টে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলার অনুভূতি আলাদা।’

সৌদি আরবের বিপরীতে আর্জেন্টিনা যে ধরনের খেলেছে মেক্সিকোর বিপক্ষে তার ধরন বদলাবে না জানিয়ে লিওনেল স্কালোনি বলেন, ‘হ্যাঁ, আমরা তাদের খেলা দেখেছি। আমরা এরইমধ্যে মেক্সিকোকে নিয়ে চিন্তা করছি যা আলাদা হবে। তবে মঙ্গলবার যা হয়েছে (সৌদির কাছে হার) তার জন্য আমরা খেলার ধরন বদলাব না।’

প্রতিপক্ষ মেক্সিকোকে নিয়ে ‍তিনি বলেন, ‘মেক্সিকো দুর্দান্ত দল। আমরা আগেও সেটা বলেছি। তারা আগ্রাসী দল, দারুণ কোচ আছে। তবে আমাদের স্টাইলটা বদলানো সম্ভব না। আমরা হয়তো প্রথম ম্যাচে ধাক্কা খেয়েছি, কিন্তু আমাদের নিজেদের পরিকল্পনায় ভরসা রাখতে হবে।’

মেসির চোট নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে স্কালোনি বলেন, ‘মেসি ভালো আছে। আমি জানি না কে বলেছে যে, সে ফিট নয়। আমার মনে হয় তার অনুশীলনের ছবিতেই দেখা যাচ্ছে সে ভালো আছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির