,

আশি বছরে পা দিলেন জো বাইডেন

news-image

অনলাইন ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আজ রবিবার আশিতে পা দিয়েছেন। দেশটির ইতিহাসে এই প্রথম ক্ষমতাসীন কোন প্রেসিডেন্টের বয়স আশি হলো। তবে এ নিয়ে হোয়াইট হাউসে নেই তেমন কোন প্রকাশ্য আয়োজন।

টুইটারে নিজেদের একটি নাচের ছবি পোস্ট করে স্ত্রী জিল বাইডেন লিখেছেন, আমি যার সঙ্গে নাচতে চাই, সে তুমি ছাড়া আর কেউ নয়। শুভ জন্মদিন জো! আমি তোমাকে ভালোবাসি।

বাইডেনের জন্মদিন ঘিরে হোয়াইট হাউস থেকে আয়োজনের কোন খবর জানা যায়নি। কেবলমাত্র জিল বাইডেনই টুইটারে পোস্টটি করেন।

এদিকে এর একদিন আগে নাতনি নাওমির বিয়ে উপলক্ষে বেশ বড় আয়োজন ছিল হোয়াইট হাউসে। তবে এ আয়োজনে গণমাধ্যম নিষিদ্ধ ছিল।

তবে আগামী দিনগুলোতে পরিবারের সঙ্গে বাইডেনের আলোচনার গুরুত্বপূর্ণ ইস্যু পরবর্তী নির্বাচনে তার প্রার্থী হওয়া না হওয়ার বিষয়। গত ৯ নভেম্বরের সংবাদ সম্মেলনে তিনি এ বিষয়ে তার ইচ্ছের কথা জানিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন ২০২৩ সালে।

এদিকে আমেরিকায় বিভিন্ন জনমত জরিপে দেখা গেছে, বাইডেন আবারও হোয়াইট হাউসের দৌড়ে শরিক হোক তা অধিকাংশ আমেরিকান চায় না।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির