,

পরিবহন ধর্মঘটের বিষয়ে যা বললেন তথ্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিগত সময়ে বিএনপি জ্বালাও পোড়াও রাজনীতি করেছে। তারা বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করেছে। আর এ কারণে বিএনপির সমাবেশের আগে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রেখেছে।

আজ শনিবার সকালে আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভার ভেন্যু–পলোগ্রাউন্ড মাঠ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

হাছান মাহমুদ বলেন, ‘২০১৩-১৪ সালে বিএনপি পরিবহন সেক্টরে এত জ্বালাও-পোড়াও করেছে যে, এ কারণে তাদের সমাবেশের আগে ভীতসন্ত্রস্ত হয়ে মালিক-শ্রমিকরা গাড়ি চালানো বন্ধ রাখে। এ ছাড়া পরিবহন সংগঠনগুলোতে বিভিন্ন দলের মানুষ আছে। পরিবহন ধর্মঘটের সঙ্গে সরকার কোনো সম্পর্ক নেই।’

তিনি আরও বলেন, ‘সরকারকে বিএনপির ধন্যবাদ দেওয়া উচিত। কারণ তাদের সমাবেশে এখন পর্যন্ত একটি পটকাও ফুটেনি। কিন্তু তারা যখন ক্ষমতায় ছিল তখন আওয়ামী লীগকে কোনো সভা-সমাবেশ করতে দেয়নি। আওয়ামী লীগের সভা-সমাবেশে বোমা হামলা করে তারা মানুষ মেরেছে। অথচ এখন বিএনপির সমাবেশে সব ধরনের নিরাপত্তা নিশ্চিত করছে সরকার।’

আগামী ৪ ডিসেম্বর চট্টগ্রামে অনুষ্ঠেয় আওয়ামী লীগের জনসভায় কয়েক লাখ মানুষের সমাবেশ ঘটবে বলেও উল্লেখ করেন হাছান মাহমুদ।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না