শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগের অর্ধ-শতাধিক নেতাকর্মী বিএনপিতে

news-image

আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে আওয়ামী লীগের অর্ধ-শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।

বিএপিতে যোগ দেওয়াদের মধ্যে উপজেলার চাওড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. সফেজ উদ্দিন প্যাদা ও সাবেক ইউপি সদস্য আলতাফ হোসেন রয়েছেন। গতকাল উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির ও সদস্যসচিব মো. তুহিন মৃধার হাত ধরে তারা বিএনপিতে যোগদান করেন আওয়ামী নেতারা। এসময় উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মকবুল হোসেন খানসহ উপজেলা বিএনপির শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মো. সফেজ উদ্দিন প্যাদা বলেন, ‘আওয়ামী লীগের জন্য অনেক ত্যাগ করেছি কিন্তু মূল্যায়ন পাইনি। ভোট চুরি, সাধারণ মানুষের অধিকার হরণসহ আওয়ামী লীগের দুঃশাসন আর মুখ বুঝে সহ্য করতে না পেরে আমি আমার নেতাকর্মীদের নিয়ে বিএনপিতে যোগ দিয়েছি।’

উপজেলা বিএনপির সদস্যসচিব মো. তুহিন মৃধা বলেন, ‘মানুষ আজ আওয়ামী লীগের অপশাসনের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে। আর বেশি সময় নেই যখন দলে দলে বিএনপিতে যোগ দেওয়ার ঢল নামবে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির বলেন, ‘মানুষ আজ বুঝতে পেরেছে আওয়ামী লীগ মানুষের ভোটের অধিকার হরণ করেছে। নিজেরা সব লুটেপুটে খেয়ে মানুষ দুর্ভোগে পতিত হয়েছে। আজ যারা এই অপশাসনের বিরুদ্ধে কথা বলার জন্য মানুষের অধিকার আদায়ের জন্য আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দিয়েছেন তাদের আমি সাধুবাদ জানাই এবং তাদের সুখে-দুঃখে আমি সব সময় পাশে থাকব বলে অঙ্গীকার করছি।’

এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান আমাদের সময়কে বলেন, ‘এরা এক সময় বিএনপি করত। এসেছিল সুবিধা নিতে, সুবিধা না পেয়ে আবার চলে গেছে। এর মধ্যে একজনকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক করা হয়েছিল, কিন্তু তারা প্রকৃত আওয়ামী লীগের লোক না।’

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা