,

ঢাকার দুই মেয়রকে আদালত অবমাননার নোটিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকার রাস্তা থেকে গাড়ি পার্কিং ও অবৈধ স্থাপনা উচ্ছেদে হাইকোর্টের রায় বাস্তবায়ন না করায় ঢাকার দুই সিটির মেয়র এবং রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মনজিল মোরসেদ এই নোটিশ পাঠান। নোটিশ পাওয়ার সাত দিনের মধ্যে রায়ের নির্দেশনা অনুযায়ী পদক্ষেপ না নিলে আইনগত পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করা হয়।

এর আগে, ২০১৫ সালে করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট রুল জারির পাশাপাশি কোন কোন ভবনে গাড়ি পার্কিংয়ের জায়গায় নকশাবহির্ভূত স্থাপনা তৈরি করা হয়েছে তার তালিকা দিতে রাজউককে নির্দেশ দেন। নির্দেশনা অনুযায়ী রাজউক গুলশান, বনানী ও বারিধারা এলাকার কয়েকশ ভবনের তালিকা দাখিল করে। রুল নিষ্পত্তি করে ২০১৯ সালে রায় দেন হাইকোর্ট। রায়ে গাড়ি পার্কিংয়ের জায়গায় নকশা বহির্ভূতভাবে তৈরি করা ব্যবসা প্রতিষ্ঠান এক মাসের মধ্যে ভেঙে ফেলতে ভবন মালিকদের নির্দেশ দেওয়া হয়। আর রাস্তা থেকে অননুমোদিত পার্কিং সরাতে আইনগত পদক্ষেপ নিতে সিটি করপোরেশনকে নির্দেশ দেন আদালত।

রায়ে আদালত আরও জানায়, ভবন মালিকেরা ভবন না ভাঙলে পরবর্তী ছয় মাসের মধ্যে রাজউক এসব ভবন ভেঙে ফেলবে। আর ভাঙার খরচ ভবন মালিক বহন করবে।

তবে রাজউক ও সিটি করপোরেশন আদালতের রায়ের যথাযথভাবে বাস্তবায়ন না করায় এই নোটিশ পাঠানো হয়েছে বলে জানান মনজিল মোরসেদ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির