,

কাতার বিশ্বকাপে পারফর্ম করবেন না শাকিরা!

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপে ডুয়া লিপার পর সরে দাঁড়ালেন শাকিরা। ব্যক্তিগত কারণে উদ্ধোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন না কলম্বিয়ার জনপ্রিয় এই পপ শিল্পী। খবরটি প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম মার্কা।

এল প্রোগ্রামা দি আনা রোসা শো এর বরাত দিয়ে মার্কা জানায়, শাকিরা এই আসরটি থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন।

এ নিয়ে স্প্যানিশ সাংবাদিক আদ্রিয়ানা দোরোনসোরো বলেন, ‘শাকিরা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করছে না। তবে আসরটিতে তিনি অন্য কোনো ভূমিকায় থাকবেন কিনা এটা তারা বলেনি।’

টেলেসিনকো প্রোগ্রামের আরেক কন্ট্রিবিউটর সান্দ্রা আলাদরোও নিশ্চিত করেছেন কাতার বিশ্বকাপে পারফর্ম করছেন না শাকিরা। তিনি বলেন, ‘তারা নিশ্চিত করেছে শাকিরা পারফর্ম করছেন না। তার সেখানে গেস্ট পারফর্মার হিসেবে যাওয়ার কথা ছিল। এ ব্যাপারে বিস্তারিত বিবৃতি দেবেন শাকিরা।’

এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করে ভক্ত-সমর্থকদের মাতিয়ে রেখেছিলেন শাকিরা।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির