,

ফের লম্বা সময়ের জন্য মাঠের বাইরে আফ্রিদি!

news-image

অনলাইন ডেস্ক : চোটের কারণে খেলতে পারেননি এশিয়া কাপ। অংশ নেওয়া হয়নি ঘরের মাঠে ইংলিশ সিরিজেও। চোট কাটিয়ে দলে ফিরে যোগ দেন বিশ্বকাপে। শুরুতে চেনা ছন্দে না থাকলেও, পরে তাকে দেখা গেছে স্বরুপে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ফের চোট পেয়ে ছিটকে গেছেন দল থেকে। আরও একবার তাকে লম্বা সময়ের জন্য যেতে হবে মাঠের বাইরে।

ফাইনালে আফ্রিদি লং অফ থেকে দৌড়ে এসে ক্যাচ ধরে হ্যারি ব্রুককে ফেরান, কিন্তু ব্যথা পান হাঁটুতে। ব্যথায় কুঁকড়ে মাঠের বাইরে চলে যান। ঘটনা ছিল ১৩তম ওভারে। পরে তিনি ফিরলেও একটি বল করে আর মাঠে থাকতে পারেনি। তার ডান পায়ে ব্রেস পরা আছে। পিসিবি জানায়, ইনজুরি সঠিকভাবে পর্যবেক্ষণ করে আরও বিস্তারিত জানানো হবে।

এই চোটে আগামী ডিসেম্বর থেকে জানুয়ারিতে ইংল্যান্ড ও নিউ জিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্ট সিরিজে সম্ভবত মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। আফ্রিদির স্থলাভিষিক্ত হিসেবে প্রথমবার লাল বলের ক্রিকেটে নাম লিখতে পারেন হারিস রউফ।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির