,

চট্টগ্রামে লাইটার জাহাজে পণ্য পরিবহন বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদক : পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে চট্টগ্রামে লাইটার জাহাজ শ্রমিকরা আজ শুক্রবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু করেছে। ধর্মঘটের কারণে চট্টগ্রাম বন্দর থেকে দেশের অন্য স্থানে পণ্য পরিবহনও বন্ধ রয়েছে। গতকাল বৃহস্পতিবার নগরীর বাংলাবাজার এলাকায় ‘সর্বস্তরের নৌযান শ্রমিকদের’ ব্যানারে এক সমাবেশে লাইটার জাহাজের শ্রমিকরা কাজ বন্ধের ঘোষণা দেন।

পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- চট্টগ্রাম বন্দর চেয়ারম্যানকে প্রত্যাহার, লাইটার জাহাজের শ্রমিকদের ওঠা–নামায় ব্যবহৃত চরপাড়া ঘাটের ইজারা বাতিল, পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতার (ওসি) অপসারণ, সাঙ্গু নদের মুখ খনন করে লাইটার জাহাজের নিরাপদ পোতাশ্রয় করা।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বলেন, ‘৩ নভেম্বর চরপাড়া ঘাটের কয়েকজন ইজারাদারের লোকজন ৮-৯ শ্রমিককে মারধর করলেও পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি।’

তিনি আরও বলেন, ‘এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সব লাইটার জাহাজ পারকির চরে নিয়ে যায় এবং চীনা ঘাট ব্যবহার করে জাহাজ ওঠানামা শুরু করে কিন্তু কর্তৃপক্ষ ওই ঘাটটিও উচ্ছেদ করে।’

জসিম উদ্দিন বলেন, ‘দাবি পূরণ না হওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে নদীপথে পণ্য পরিবহন বন্ধ থাকবে।’

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না