,

যুক্তরাষ্ট্রে চার বাড়ির মালিক কাজী মারুফ

news-image

বিনোদন প্রতিবেদক : অভিনয় থেকে বহুদিন ধরেই দূরে আছেন খ্যাতিমান নির্মাতা কাজী হায়াতের একমাত্র ছেলে কাজী মারুফ। স্ত্রী-সন্তান নিয়ে থাকছেন মার্কিন মুলুকে। আমেরিকার অন্যতম সেরা শহর নিউইয়র্কে থাকছেন তিনি। সে দেশের একটি দুটি নয়, চার চারটি বাড়ির মালিক কাজী মারুফ।

গতকাল বুধবার রাতে ফেসবুকে বাড়িগুলোর ছবি প্রকাশ করে একথা জানান কাজী মারুফ নিজেই। ক্যাপশন দিয়েছেন, আলহামদুলিল্লাহ, চারটি বাড়ি মালিক নিউইয়র্কের লং আইল্যান্ডে।

কিন্তু যুক্তরাষ্ট্রে কাজী মারুফ কী এমন করেন, যে এত অল্প সময়ের মধ্যে চারটি বাড়ির মালিক হয়ে গেলেন! এ নিয়ে অবশ্য কখনোই সংবাদমাধ্যমের কাছে মুখ খোলেননি এই অভিনেতা।

খোঁজ নিয়ে জানা যায়, কাজী মারুফ জো বাইডেনের দেশে ব্যবসা করেন। তবে কিসের ব্যবসা সে সম্পর্কে অবশ্য কিছুই জানা যায়নি।

উল্লেখ্য, ২০০২ সালে বাবা কাজী হায়াতের ‘ইতিহাস’ সিনেমার মধ্য দিয়ে রূপালি ভুবনে পর রাখেন কাজী মারুফ। প্রথম সিনেমাতেই জিতে নেন শ্রেষ্ঠ অভিনেতা বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এরপর কাজ করেছেন বেশ ক’টি ব্যবসা সফল সিনেমায়। একপর্যায়ে অভিনয়ের জনপ্রিয়তা ছেড়ে তিনি পাড়ি জমান মার্কিন মুলুকে।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯