,

বড়শিতে ধরা পড়ল ৬২ কেজির বাঘাইর

news-image

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদে এক জেলের বড়শিতে ধরা পড়েছে ৬২ কেজি ওজনের বাঘাইর মাছ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) রাত ১০টার দিকে কুড়িগ্রামের নাগেশ্বরী বাসস্ট্যান্ডের এশিয়া মার্কেটে মাছটি নিয়ে আসলে শত শত উৎসুক মানুষের ভিড় জমে।

মাছ ব্যবসায়ী হানিফ জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদে বড়শিতে মাছ ধরেছেন এক স্থানীয় জেলে। তার কাছ থেকে মাছটি কিনে নাগেশ্বরীতে নিয়ে আসা হয়। এখানে মাছটি কেটে ১৬শ টাকা কেজি দরে বিক্রি করতে চাচ্ছেন। এতে মাছটির দাম পড়বে প্রায় লাখ টাকা।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় মাছ ধরা পড়ছে। এতে জেলে ও ব্যবসায়ীরা খুশি।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯