,

সম্মতিতে কিশোর-কিশোরীর শারীরিক সম্পর্ক অপরাধ নয়: মেঘালয় হাইকোর্ট

news-image

অনলাইন ডেস্ক : প্রেমের সম্পর্ক রয়েছে- এমন কিশোর-কিশোরীর মধ্যে শারীরিক সম্পর্ক হলে পকসো আইনে ‘যৌন হেনস্তা’র আওতায় ফেলা যাবে না। এক কিশোরের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় এমনই মন্তব্য করেছেন ভারতের মেঘালয় হাইকোর্ট। অভিযুক্ত কিশোরকে মুক্তি দিয়েছেন আদালত।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, এক কিশোরী তার শিক্ষকের বাড়িতে থাকতেন। ওই কিশোরী হঠাৎই নিখোঁজ হয়। এরপর তার মা থানায় অভিযোগ করেন। পকসো আইনে কিশোরীর প্রেমিকের নামে মামলা হলে তাকে গ্রেপ্তার করা হয়। ওই মামলায় দশ মাস জেলবন্দিও ছিলেন তিনি। গত ২৭ অক্টোবর মামলাটির শুনানি ছিল। শুনানি শেষে ওই কিশোর জামিন পান।

বিচারকের কাছে ওই কিশোরী স্বীকার করে, গ্রেপ্তার কিশোরের সঙ্গে তার শারীরিক সম্পর্ক হয়েছিল। তারা পারস্পরিক সম্মতিতেই শারীরিক সম্পর্কে মিলিত হয়েছিল। তবে এরপরও তদন্তকারী কর্মকর্তা ওই কিশোরকে অভিযুক্ত হিসেবে অভিযোগপত্র দেন।

এরপর মামলাটি ওঠে পকসো আদালতের বিশেষ বিচারকের এজলাসে। আদালতে কিশোর ও কিশোরীর মা মামলাটি প্রত্যাহার করে নেওয়ার আরজি জানান। পরে শুনানিতে আদালত জানিয়েছে, যেখানে একজন কিশোর ও কিশোরী পরস্পরকে ভালবেসে শারীরিক সম্পর্ক করেছে, সেখানে পকসো আইন প্রযোজ্য হতে পারে না।

উল্লেখ্য, ভারতে শিশুদের প্রতি যাতে কোনো ধরণের যৌন অপরাধ না হয়, তাদের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে যে আইন তাকেই ‘‌পকসো’‌ বলা হয়। যার পুরো কথা হলো দ্য প্রোটেকশন অব চিলড্রেন ফ্রম সেক্সুয়াল অফেন্সেস অ্যাক্ট-২০১২।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির