শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘রওশন এরশাদ ভুল সিদ্ধান্ত নিলে জাপা বিলীন হয়ে যেত’

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টির আসন্ন সম্মেলনের যুগ্ম আহ্বায়ক ও এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান কাজী মামুনুর রশীদ বলেছেন, ‘রওশন এরশাদ যদি ভুল সিদ্ধান্তই নিতেন, তাহলে পার্টির অস্থিত্ব থাকত না। ২০০১ সালে পার্টির কী পরিনতি হয়েছিল ভুলে গেছেন? তখন এরশাদকে দেশ ছেড়ে যেতে হয়েছিল। তখন আপনারা কে কই ছিলেন?’

আজ রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কাজী মামুনুর রশীদ এ কথা বলেন। তিনি আরও বলেন, ‘আপনারা ভুলে যান কেন, এরশাদের বিপদে কেউ যখন তার পাশে ছিল না, তখন এগিয়ে এসেছেন রওশন এরশাদ।’

কাজী মামুন বলেন, ‘বিএনপি ও চুন্নু গংদের ডলার বিনিয়োগে আজ যিনি রওশন এরশাদকে নিয়ে কথা বলার সাহস দেখাচ্ছেন, তিনি ছিলেন এরশাদের সামান্য আইটি টেকনিশিয়ান। তিনি ২০১৪ সালের নির্বাচনী প্রেক্ষাপট নিয়ে মিথ্যা গল্প সাজিয়েছে। সেদিন যারা রওশন এরশাদের পাশে ছিলেন, তারা আজ বুকে হাত দিয়ে জবাব দিন, তিনি কি ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। রওশন এরশাদের সেদিনের সিদ্ধান্তে আপনারা এমপি ও মন্ত্রী হয়েছিলেন।’

এরশাদ ট্রাস্টের চেয়ারম্যান আরও বলেন, ‘সাদ এরশাদকে নিয়ে কিছু বলার আগে নিজেদের চেহারা আয়নায় দেখুন। কার দল করে আজ আপনি বড় নেতা, এমপি-মন্ত্রী, তা একটু ভাবুন। পার্টিতে নাম না জানা যাদের রওশন এরশাদ এমপি বানিয়েছেন, তারা আজ বড় বড় কথা বলছেন। সময় হলে কঠিন জবাব দেওয়া হবে।’

জেলা জাপার আহ্বায়ক অ্যাড. আব্দুল্লাহ আল হেলালের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাপার কেন্দ্রীয় নেতা জামাল রানা। জেলা জাপার সদস্য সচিব সৈয়দ মুকাব্বির হোসেনের সঞ্চালনায় সমন্বয় সভায় আরও উপস্থিত ছিলেন জেলা জাপার যুগ্ম আহ্বায়ক ফিরোজ খাঁন, আজিজ আহমেদ, যুগ্ম সদস্য সচিব এজাজ আহমেদ, আজিম খাঁন বাবু, সোলায়মান মজুমদার, জাতীয় ওলামা পার্টির নেতা মাওলানা সিরাজুল ইসলাম খাঁন, হাফেজ মাওলানা শফিক।

 

এ জাতীয় আরও খবর

রাষ্ট্রপতির পদত্যাগ হলে সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

মালদ্বীপের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বাংলাদেশ হাইকমিশনারের বৈঠক

বোয়ালখালীতে ৫ শ্রমিকের মৃত্যু, মামলা ছাড়াই চলছে সমঝোতার চেষ্টা

১৭ বছর পর ইংল্যান্ড সফরে বাংলাদেশ, টেস্ট হবে লর্ডসে

২৭ জুলাই থেকে চট্টগ্রাম বোর্ডের HSCপরীক্ষা শুরু

ব্রিকস সম্মেলনে যোগ দিতে তারেক রহমানকে মোদির আমন্ত্রণ

গাজী নজরুলের বহিষ্কার জানিয়ে ইসিকে চিঠি জামায়াতের

ইরান ইস্যুতে কঠিন কূটনৈতিক চাপে ট্রাম্প

মানবিক সহায়তায় আলোচনায় ‘আমরা বিএনপি পরিবার’

২০৩৪ সালে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্য বাংলাদেশের

শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ড. খলিলুরের বৈঠক

তথ্যমন্ত্রীর নামে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট, সতর্কবার্তা