,

যে কারণে বিশ্বকাপ দল থেকে বাদ হেটমায়ার

news-image

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ায় যাওয়ার পুনর্নির্ধারিত ফ্লাইটে মিস করায় টি-টোয়েন্টি বিশ্বকাপ দল থেকে শিমরন হেটমায়ারকে বাদ দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজ দল গত শনিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজ খেলার জন্য দেশ ছাড়ে। সিরিজ শেষে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে দলটি। কিন্তু হেটমায়ার ওই দিন না গিয়ে সোমবার যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন। বোর্ডও তা মেনে নিয়ে ওই দিনের টিকিট বুকিং দেয়। কিন্তু হেটমায়ার দলকে জানিয়ে দেন, পারিবারিক কারণে তিনি বিমান ধরতে পারছেন না। আর তাতেই ধৈর্যের বাধ ভাঙে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের।

হেটমায়ারের স্থলাভিষিক্ত হয়েছেন শামারা ব্রুকস। শিগগিরই তিনি অস্ট্রেলিয়ায় দলের সঙ্গে যোগ দিতে দেশ ছাড়বেন।

বিশ্বকাপে প্রথম রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজ লড়বে স্কটল্যান্ড, জিম্বাবুয়ে ও আয়ারল্যান্ডের সঙ্গে।

 

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির