,

অভ্যুত্থান-গ্রেপ্তার গুজবের মধ্যেই জনসম্মুখে শি জিনপিং

news-image

অনলাইন ডেস্ক : অভ্যুত্থান ও গ্রেপ্তার গুজবের মধ্যেই জনসম্মুখে আসলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। গতকাল মঙ্গলবার দেশটির রাজধানী বেইজিংয়ে একটি প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত হন তিনি। সেপ্টেম্বরের পর গতকালই প্রথমবারের মতো জনসম্মুখে এসেছেন তিনি।

চীনের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে, উজবেকিস্তানে অনুষ্ঠিত সম্মেলন থেকে দেশে ফেরার পর জনসম্মুখে আসেননি চীনের প্রেসিডেন্ট। এতে বেইজিংয়ে সামরিক অভ্যুত্থানের অসমর্থিত গুজব ছড়িয়ে পড়ে।

ধারণা করা হয়, চীনের কমিউনিস্ট পার্টির সিনিয়র নেতারা প্রেসিডেন্ট শি জিনপিংকে অভ্যুত্থানের মাধ্যমে সরিয়ে দিয়ে তাকে গৃহবন্দী করেছেন।

দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছিলেন, শি জিনপিং উজবেকিস্তান থেকে ফিরেই করোনার আইসোলেশনে চলে গিয়েছিলেন। আইসোলেশনের সময় শেষ হওয়ার পরই তিনি আবার জনসম্মুখে এসেছেন।

পতনোন্মুখ অর্থনীতি, করোনাভাইরাস মহামারি এবং বিরল বিক্ষোভের পাশাপাশি তাইওয়ান ইস্যুতে পশ্চিমাদের সঙ্গে তিক্ততা সত্ত্বেও তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকা নিশ্চিত করতে যাচ্ছেন শি জিনপিং। আসছে বছরগুলোতে ‘চীনা জাতির পুনরুজ্জীবনের জন্য’ নিজের মহান লক্ষ্য বাস্তবায়নে ক্ষমতায় থাকতে চান তিনি।

আগামী মাসে চীনের কমিউনিস্ট পার্টির কংগ্রেস অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে, সেখানে তৃতীয়বারের মতো পার্টির নেতা হতে যাচ্ছেন শি জিনপিং। এর মাধ্যমে তার প্রেসিডেন্সির সময়ও বাড়ছে।সূত্র: আল জাজিরা

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড