,

বিশ্বকাপে প্রথম রাউন্ডেই বাদ পড়তে পারে পাকিস্তান: শোয়েব

news-image

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দল নির্বাচনে ক্ষোভ প্রকাশ করেছেন শোয়েব আখতার। মূলত সদ্য শেষ হওয়া এশিয়া কাপের দলটাকেই ধরে রেখেছে তারা। শুধুমাত্র ফখর জামানকে বাদ দিয়ে দলে নেওয়া হয়েছে শাহীন শাহ আফ্রিদিকে।

দেশটির সাবেক পেসার শোয়েব মনে করেন, এই দলের মিডলঅর্ডার এতটাই দুর্বল যে প্রথম রাউন্ডেই ছিটকে যেতে পারে।

শোয়েব বলেন, ‘‌মিডলঅর্ডারে গভীরতা নেই। এই দল বিশ্বকাপে প্রথম রাউন্ডেই না ছিটকে যায়। আমি তো দল নির্বাচনের পর থেকেই চিন্তায় রয়েছি। এই মিডলঅর্ডার নিয়ে পাকিস্তানের সেমিফাইনাল যাওয়া বেশ শক্ত।’‌

তিনি আরও বলেন, ‘‌পাকিস্তান ক্রিকেটে কঠিন সময় আসছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি, এর থেকে ভালো দল নির্বাচন করা যেত। ‌পাকিস্তান যদি এই দল নিয়েও ভালো কিছু করতে পারে তাহলে তা হবে সত্যিই প্রশংসনীয়। কিন্তু ব্যাটিংয়ে সেই গভীরতা যে দেখতে পাচ্ছি না।’‌

আগামী ২৩ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পাকিস্তান। এখন দেখার মেলবোর্নে শেষ হাসি কে হাসেন?‌ রোহিত না বাবর?‌

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড