,

১০২০ দিন পর সেঞ্চুরি করা কোহলির সামনে শুধুই শচীন

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের হিসেবে প্রায় তিন বছর, আর দিন হিসেব করলে ১০২০। আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করতে এই সময় নিলেন হালের সবচেয়ে বড় তারকা বিরাট কোহলি। এশিয়া কাপে ভারত বিদায় নিলেও আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে করলেন অসাধারণ শতক।

এই টুর্নামেন্টে শুরু থেকেই ছন্দে ফেরার ইঙ্গিত দেখা যাচ্ছিল বিরাট কোহলির ব্যাটে। চেনা মেজাজে পাওয়া না গেলেও রান আসছিল সাবেক অধিনায়কের ব্যাটে। অবশেষে পেলেন সেই কাঙ্ক্ষিত সেঞ্চুরি।

সবশেষ ২০১৯ সালের ২৩ নভেম্বর বাংলাদেশের বিপক্ষে দিবা-রাতের টেস্টে সেঞ্চুরি করেছিলেন কোহলি। তার পর থেকে তার ব্যাটে আর ধরা দেয়নি শতরান। অপেক্ষা দীর্ঘ থেকে দীর্ঘতম হয়েছিল। তবে এদিন মাত্র ৫৩ বলে করলেন আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। শেষ অবধি ৬১ বলে ১২টি চার ও ৬টি ছক্কায় ১২২ রানে অপরাজিত থাকেন।

এদিকে সেঞ্চুরিতে শতরানের আন্তর্জাতিক তালিকায় দুইয়ে উঠে এলেন কোহলি। এদিন এই ডানহাতি তিন ফরম্যাট মিলিয়ে ৭১তম সেঞ্চুরির দেখা পেলেন। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক রিকি পর্টিংয়ের সঙ্গে যা যৌথভাবে দ্বিতীয়। ১০০টি সেঞ্চুরি করে সবার ওপরে ভারতের কিংবদন্তি শচীন টেন্ডুলকার।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড