,

আনোয়ারায় একসঙ্গে ৩ মাদ্রাসাছাত্র নিখোঁজ

news-image

আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারায় একসঙ্গে তিন মাদ্রাসাছাত্র নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

উপজেলার রায়পুর ইউনিয়নের রাহাত্তারপুল এলাকার একটি হাফেজিয়া মাদ্রাসার ওই তিন ছাত্র রবিবার সকাল থেকে নিখোঁজ রয়েছে।

নিখোঁজ ছাত্ররা হল- উপজেলার রায়পুর গ্রামের আহমদ কবির মাস্টারের বাড়ির মোহাম্মদ নাছিরের ছেলে ইমরান হোসেন ইমন (১২), মোহাম্মদ সেলিমের ছেলে ওসমান গনি (১১) ও আলী হোসেনের ছেলে মো. হৃদয় হোসেন (১০)।

এ প্রসঙ্গে মাদ্রাসার প্রধান হাফেজ মোহাম্মদ রাশেদ জানান, রবিবার সকাল ৯টার দিকে নাস্তা করার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে তারা আর ফেরেনি। অনেক খোঁজাখুঁজি করেও তাদের পাওয়া যায়নি।

এ ব্যাপারে আনোয়ারা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে। ওই তিন ছাত্র দেড় বছর ধরে মাদ্রাসায় হাফেজি পড়ছিল।

নিখোঁজ ছাত্র ইমনের বড় ভাই আবু সাঈদ বলেন, নিখোঁজ তিনজনই একই বাড়ির। মাদ্রাসা থেকে নিখোঁজ হওয়ার খবর পেয়ে আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তাদের এখনো পাওয়া যায়নি। আমরা তাদের খোঁজ পেতে বিভিন্ন মাধ্যমে চেষ্টা চালাচ্ছি।

আনোয়ারা থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বলেন, মাদ্রাসাছাত্র নিখোঁজের ব্যাপারে আমার জানা নেই। কেউ এ বিষয়ে থানায় জিডি বা অভিযোগ করেনি।

 

এ জাতীয় আরও খবর

ভোলাচং উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

হৃতিক-সাবাকে শুভেচ্ছা জানালেন সুজান

ইরানকে ‘উড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দিলেন এমপি মিষ্টি

সেন্ট মার্টিনে রাত্রিযাপনের সুযোগ বাড়ছে, আসছে নতুন গাইডলাইন

তীব্র তাপপ্রবাহে গলছে সুইজারল্যান্ডের হিমবাহ, প্রাকৃতিক দুর্যোগের শঙ্কা

শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নে নবীনগরে শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপি আব্দুল মান্নানের মতবিনিময়

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা

মৃত্যুদণ্ড কার্যকরে বিষাক্ত ইনজেকশন পুশ, তা সত্ত্বেও বেঁচে আছেন নারী

হুথিরা অরাজকতা বেছে নিয়েছে, নিরাপত্তায় ছাড় দেবে না সৌদি

মিরপুরে উচ্ছেদে ভাঙচুর-আগুন: ৪ মামলায় আসামি ১০০০

ন্যাটো-রাশিয়া উত্তেজনা, পরমাণু হামলার হুঁশিয়ারি মস্কোর