,

জ্যাকলিনের বিরুদ্ধে ২০০ কোটি টাকা তছরুপের অভিযোগ

news-image

অনলাইন ডেস্ক : ২০০ কোটি টাকার তছরুপ মামলার চার্জশিটে নাম জুড়েছে বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজের নাম। গত আগস্টের শুরুতেই প্রকাশ্যে আসে এই খবর।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অভিনেত্রীর বিরুদ্ধে একটি অতিরিক্ত চার্জশিটও দায়ের করে ইডি।

এপ্রিল মাসে ১৫ লাখ টাকার পাশাপাশি জ্যাকলিনের ৭.২৭ কোটির ফান্ডও ইডির নজরে এসেছিল। ‘প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট’এর আওতায় এই সম্পদও বেআইনি হিসেবে দেখা হচ্ছে।

ইডির পক্ষ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছিল, প্রায় ৫.৭১ কোটি টাকার যে উপহার সুকেশ চন্দ্রশেখর অভিনেত্রীকে দেন, তা পুরোটাই বেআইনি টাকায় কিনেছিলেন অভিযুক্ত। ইডির দায়ের করা চার্জশিটটি বিবেচনা করে জ্যাকলিনকে অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করেছে ‘দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট’।

অন্যদিকে জ্যাকলিনকে ১২ সেপ্টেম্বর আদালতে হাজিরা দেওয়ার জন্য তলব করেছে দিল্লি পুলিশ।

তার ফিক্সড ডিপোজিট-সহ সব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বিদেশযাত্রায়।

যদিও অভিনেত্রীর আইনজীবী প্রশান্ত পাতিল দাবি করেছেন, জ্যাকলিন ষড়যন্ত্রের শিকার, তাকে ফাঁসানো হয়েছে।

জ্যাকলিন ইডিকে জোর দিয়ে বললেন, সুকেশের সংস্পর্শে আসার আগেই নিজের আয় থেকে বিনিয়োগ করেছিলেন। ফিক্সড ডিপোজিটে থাকা ৭.২ কোটি টাকার সবটাই তার নিজস্ব সম্পত্তি।

 

এ জাতীয় আরও খবর

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড

সরকারি চাকরীজীবীরা কাজের সঙ্গে চুরিও করে: পরিবেশমন্ত্রী

হাম উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু