,

‘বৃহস্পতি’র এমন ছবি আগে কখনো দেখেনি বিশ্ব!

news-image

অনলাইন ডেস্ক : পৃথিবীর মানুষদের কাছে ‘বৃহস্পতি’কে নিয়ে একটা আলাদা আগ্রহ হয়েছে। হাজার হোক সৌরজগতের সব থেকে বড় গ্রহ বলে কথা। আবার যারা জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন, তাদের কাছেও বিশাল গুরুত্ব পায় এই ‘বৃহস্পতি।’

সেই ‘বৃহস্পতি’রই অসাধারণ ছবি ধরা পড়েছে বিশ্বের সবথেকে বড় ও শক্তিশালী জেমস ওয়েব টেলিস্কোপে। এই ছবি গতকাল সোমবার প্রকাশ করেছেন নাসার বিজ্ঞানীরা।

গার্ডিয়ান জানিয়েছে, বৃহস্পতির উত্তর ও দক্ষিণ মেরুর অভূতপূর্ব বর্ণিল আলোকচ্ছটা এবং ঘূর্ণায়মান মেরু কুয়াশার এই ছবি গত জুলাইয়ে তুলেছে জেমস ওয়েব।


জেমস ওয়েব টেলিস্কোপে ধরা পড়া বৃহস্পতি গ্রহ। ছবি: নাসা

সেই ছবিতে দেখা যাচ্ছে, বৃহস্পতির বুকে ক্ষতের মতো জ্বলজ্বলে বিশালকার সেই লাল দাগ, যা আসলে একটি ঝড় এবং তার আকার এতটাই বড় যে পুরো পৃথিবীকেও গ্রাস করে ফেলতে পারে। ছবিতে সেই গ্রেট রেড স্পটের আশপাশে দেখা যাচ্ছেন অসংখ্য ছোট ঝড়ের চিহ্ন।

নাসার প্রকাশ করা ছবিগুলোর মধ্যে একটি ওয়াইড ফিল্ড ছবিতে বৃহস্পতিকে ঘিরে থাকা উজ্জ্বল বলয়ের নাটকীয় রূপ ফুট উঠেছে। ছায়াপথগুলোর চকচকে পটভূমিতে ছোট্ট দুটি চাঁদকেও উজ্জ্বল দেখা যাচ্ছে।

ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার জ্যোতির্বিদ ইমকে ডি প্যাটার এক বিবৃতিতে বলেছেন, আমরা বৃহস্পতিকে এভাবে কখনও দেখিনি। এটা অবিশ্বাস্য। আমরা সত্যিই আশা করিনি যে এই ছবি এত ভালো হবে।

যুক্তরাষ্ট্র ও ফ্রান্সের গবেষক দল বলছেন, ছবিতে উঠে আসা গ্রহের বৈশিষ্টগুলো বুঝতে ইনফ্রারেড ছবিগুলোতে কৃত্রিমভাবে সাদা, নীল, সবুজ, হলুদ আর কমলা রঙ দেওয়া হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড