,

ভারতের সামনে পড়ে নিজেদের চিনলো জিম্বাবুয়ে, হারলো ১০ উইকেটে

news-image

স্পোর্টস ডেস্ক : ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে ভিন্ন চেহারায় দেখা গিয়েছিল জিম্বাবুয়েকে। ওয়ানডেতে শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করা বাংলাদেশকে তারা এক ম্যাচ হাতে রেখেই হারিয়ে দেয় সিরিজ। যদিও শেষ ম্যাচে হেরেছিল বড় ব্যবধানে।

সেই জিম্বাবুয়ে এবার পাত্তাই পেলো না ভারতের সামনে। হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ১০ উইকেট আর ১১৫ বল হাতে রেখেই হারিয়েছে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন ভারত।

টস জিতে জিম্বাবুয়েকে প্রথমে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন রাহুল। দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা, অক্ষর প্যাটেলদের তোপে ৪০.৩ ওভারে ১৮৯ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

এই রানও হতো না যদি না লোয়ার অর্ডার লড়াই করতো। ৩১ রানেই শীর্ষ ৪ ব্যাটারকে হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। বাংলাদেশের বিপক্ষে সিরিজসেরা সিকান্দার রাজা আউট হন মাত্র ১২ রানে।

ভারতের সামনে পড়ে নিজেদের চিনলো জিম্বাবুয়ে, হারলো ১০ উইকেটে

অধিনায়ক রেগিস চাকাভা ৩৫ আর শেষদিকে রিচার্ড এনগারাভার ৩৪ ও ব্র্যাড ইভান্সের অপরাজিত ৩৩ রানে ভর করে ১৮৯ পর্যন্ত যেতে পেরেছে জিম্বাবুয়ে।

ভারতের দীপক চাহার, প্রসিধ কৃষ্ণা আর অক্ষর প্যাটেল নেন ৩টি করে উইকেট।

জবাবে দুই ওপেনার শিখর ধাওয়ান আর শুভমান গিল মিলেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ৩০.৫ ওভারে। ধাওয়ান ৮১ আর গিল ৮২ রানে অপরাজিত থাকেন।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী