,

লজ্জা মাথায় নিয়ে দেশে ফিরলো তামিম বাহিনী

news-image

বিশেষ সংবাদদাতা : জিম্বাবুয়ের কাছে ওয়ানডে সিরিজ হার, গত ৯ বছরে যা হয়নি সেটাই এবার হলো বাংলাদেশের সঙ্গে। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে সিরিজ হারের লজ্জা মাথায় নিয়ে আজ (শুক্রবার) দেশে ফিরেছে তামিম ইকবালের দল।

স্থানীয় সময় বিকেল ৫টা ১৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখে ওয়ানডে দল। বিসিবির প্রটোকল অফিসার ওয়াসিম খান জাগো নিউজকে নিশ্চিত করেছেন, এমিরেটসের ফ্লাইটে করে দেশে এসেছেন ক্রিকেটাররা।

এবারের জিম্বাবুয়ে সফর একরাশ হতাশাই উপহার দিয়েছে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।

৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা। তবে সেটা ছিল কেবল সান্ত্বনার জয়।

দেশে ফেরার পর খুব বেশি বিশ্রামের ফুসরত মিলবে না টিম বাংলাদেশের। ক’দিন পরই শুরু হয়ে যাবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড