,

স্যামসাং উত্তরাধিকারীর বড় অপরাধে রাষ্ট্রপতির ক্ষমা

news-image

অনলাইন ডেস্ক : স্যামসাং গ্রুপের উত্তরাধিকারী লি জে-ইয়ং দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন। তিনি দেশটির আর্থিক খাতের অন্যতম প্রভাবশালী অপরাধী। দেশটির সাবেক প্রেসিডেন্টকে ঘুষ দেওয়ার অপরাধে তাকে দুইবার কারাদণ্ড দেওয়া হয়েছিল। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

দক্ষিণ কোরিয়ার সরকার বলছে, মহামারি পরবর্তী দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য এ পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশটি মনে করছে, অর্থনীতি পুনরুদ্ধারের জন্য দেশের সবচেয়ে বড় কোম্পানির উত্তরাধীকে তার কোম্পানির হাল ধরা প্রয়োজন।

দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট পাক গান-হে যে দুর্নীতির কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন তার সঙ্গে স্যামসাং গ্রুপের এই উত্তরাধিকারীর সম্পৃক্ততা ছিল।

দুর্নীতির কেলেঙ্কারির কারণে পাক ক্ষমতাচ্যুত হয়েছিলেন এবং তাকে কারাগারে যেতে হয়েছিল। পাক ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ছিলেন। লি জে-ইয়ং ২০১৪ সাল থেকে কার্যত স্যামসাং পরিচালনা করে আসছিলেন। তিনি যখন স্যামসাং গ্রুপের দুটি কোম্পানি একত্রীকরণ করার উদ্যোগ নেন তখন শেয়ারহোল্ডাররা তীব্র আপত্তি তোলেন।

একত্রীকরণের কাজ করে কোম্পানির ওপর তাদের পরিবারের আধিপত্য ধরে রাখার জন্য তৎকালীন প্রেসিডেন্ট পাক হে-গান এবং সহযোগীকে আট মিলিয়ন ডলার ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল।

এ খবর ফাঁস হয়ে যাওয়ার পর দক্ষিণ কোরিয়ার লাখ লাখ মানুষ প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমে আসেন।

পরে কোরিয়ার পার্লামেন্ট প্রেসিডেন্ট পাক গান হে’কে অভিশংসন করে ক্ষমতাচ্যুত করা হয়। এরপর ২০১৭ সালে পাঁচ বছরের কারাদণ্ড হয় লি জে-ইয়ংয়ের।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড