,

এনসিপি নেতা কাফির বিরুদ্ধে আদালতে মামলা

news-image

অনলাইন ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি বিদ্যালয়ের জমি দখলের চেষ্টা, মাটি কেটে রাস্তা নির্মাণ এবং চাঁদাবাজির অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামান কাফি, তার বাবা এবিএম হাবিবুর রহমান এবং বড় ভাই মামুনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রহিম রোববার (২১ জুলাই) কলাপাড়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য আদালত কলাপাড়া থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহারে বলা হয়েছে, গত ১১ জুলাই সকালে অভিযুক্তরা একটি খননযন্ত্রসহ কয়েকটি সরঞ্জাম নিয়ে বিদ্যালয়ের মালিকানাধীন জমিতে প্রবেশ করে মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ শুরু করেন। খবর পেয়ে প্রধান শিক্ষক কয়েকজন সহকারী শিক্ষককে সঙ্গে নিয়ে সেখানে গেলে তাদের বাধার মুখে উত্তেজনা সৃষ্টি হয়।

অভিযোগ অনুযায়ী, এ সময় প্রধান শিক্ষকের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে ও অন্যান্য শিক্ষকদের ভয়ভীতি প্রদর্শন, ধাক্কাধাক্কি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

এছাড়া প্রায় ১১০ ফুট দীর্ঘ ও ৩০ ফুট প্রশস্ত জায়গা থেকে মাটি কেটে অন্যত্র সরিয়ে নেওয়া এবং সেখানে খোয়া ফেলে রাস্তা নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি করা হয়েছে বলেও মামলায় উল্লেখ করা হয়েছে।

প্রধান শিক্ষক আব্দুর রহিম জানান, বিদ্যালয়ের নামে রজপাড়া মৌজায় ২১ দশমিক ৭৬ একর জমি রয়েছে এবং দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি ওই জমির দখলে রয়েছে। স্থানীয়ভাবে সমাধানের চেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি আদালতের শরণাপন্ন হয়েছেন।

অন্যদিকে, নুরুজ্জামান কাফি অভিযোগ অস্বীকার করে বলেন, জমির প্রকৃত মালিকরা আদালতের রায়ের মাধ্যমে মালিকানা ফিরে পেয়েছেন এবং তাদের কাছ থেকেই তিনি বায়না চুক্তিতে জমি কিনেছেন। তার দাবি, মালিকপক্ষ জমি বুঝিয়ে দেওয়ার পরই সেখানে রাস্তা নির্মাণ করা হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত।

আদালতের বেঞ্চ সহকারী মো. ফেরদৌস মিয়া জানান, মামলাটি রুজু করে তদন্তের জন্য কলাপাড়া থানায় পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে