,

ট্রফি চেটে আলোচনায় ইয়ামালের ছোট ভাই

news-image

অনলাইন ডেস্ক : স্পেনের বিশ্বকাপ জয়ের আনন্দঘন মুহূর্তে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন তরুণ তারকা লামিনে ইয়ামালের ছোট ভাই কেইনে। বিশ্বকাপ ট্রফি চেটে দেখার চেষ্টার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

পুরো বিশ্বকাপজুড়েই মাঠের বাইরের প্রাণবন্ত আচরণ ও দুষ্টুমির কারণে সমর্থকদের নজর কেড়েছিলেন কেইনে। এমনকি ইয়ামালের সংবাদ সম্মেলনেও তাকে নিয়ে প্রশ্ন উঠেছিল।

ফাইনাল শেষে খেলোয়াড়দের পরিবারের সদস্যদের মাঠে নেমে উদযাপনের সুযোগ দেওয়া হলে কেইনেও সেখানে উপস্থিত হন। ট্রফির পাশে ছবি তোলার পর তিনি সেটি চেটে দেখার চেষ্টা করেন। তার এই কাণ্ডে আশপাশে থাকা সবাই হাসিতে ফেটে পড়েন।

ঘটনাটি ক্যামেরায় ধারণ হওয়ার পর দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। অনেকেই এটিকে স্পেনের বিশ্বকাপ উদযাপনের অন্যতম মজার মুহূর্ত হিসেবে আখ্যা দিয়েছেন।

এ সময় লামিনে ইয়ামাল ছোট ভাইয়ের দুষ্টুমি উপভোগ করতে দেখা যায়। বিশ্বকাপ জয়ের আনন্দে দুই ভাইয়ের হাস্যোজ্জ্বল মুহূর্তটি ভক্তদের কাছেও বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে