,

বৃষ্টিতে সবজির দাম ঊর্ধ্বমুখী, মরিচ ২৪০ টাকা কেজি

news-image

অনলাইন ডেস্ক : টানা বৃষ্টির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে আবারও বেড়েছে সবজির দাম। সরবরাহ কমে যাওয়ায় অধিকাংশ সবজিই এখন ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে। একই সঙ্গে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি ২৪০ টাকায় পৌঁছেছে।

বুধবার (২২ জুলাই) সকালে রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে দেখা যায়, বেগুন বিক্রি হচ্ছে ১২০ টাকা, করলা ১০০ থেকে ১২০ টাকা, ঢ্যাঁড়স ও ঝিঙা ১০০ টাকা, পটল ৮০ টাকা, চিচিঙ্গা ৮০ থেকে ১০০ টাকা এবং শসা ১২০ থেকে ১৩০ টাকা কেজি দরে। এক সপ্তাহের ব্যবধানে এসব সবজির দাম কেজিপ্রতি ২০ থেকে ৪০ টাকা পর্যন্ত বেড়েছে।

এক সপ্তাহ আগে ৬০ টাকায় বিক্রি হওয়া লাউ এখন ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে পেঁপে তুলনামূলক কম দামে, প্রতি কেজি ৪০ টাকায় পাওয়া যাচ্ছে। গাজরের দাম ১৬০ টাকা এবং কাঁকরোল বিক্রি হচ্ছে ৯০ থেকে ১০০ টাকা কেজি।

বাজারে টমেটোর দামও বেড়েছে। বর্তমানে প্রতি কেজি টমেটো ১২০ থেকে ১৪০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া মিষ্টি কুমড়ার প্রতি পিস ৪০ থেকে ৫০ টাকা, চাল কুমড়া ৬০ থেকে ৮০ টাকা এবং কাঁচা কলার হালি ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

ব্যবসায়ীদের দাবি, টানা বৃষ্টির কারণে অনেক এলাকায় খেত থেকে সবজি সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। এতে বাজারে সরবরাহ কমে গিয়ে দাম বেড়েছে। তাদের আশা, আবহাওয়া স্বাভাবিক হলে সরবরাহ বাড়বে এবং দামও কমতে শুরু করবে।

ক্রেতাদের অভিযোগ, কয়েক দিনের ব্যবধানে নিত্যপ্রয়োজনীয় সবজির দাম অনেক বেড়ে যাওয়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে কাঁচা মরিচের বর্তমান দাম সাধারণ মানুষের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে তিতাস-বুড়ি নদী দখলের অভিযোগ

আলোকিত সমাজ গঠনের প্রত্যয়ে নবীনগরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ পালিত

ধর্ম মন্ত্রণালয়ে কোনো মতবাদ প্রতিষ্ঠা করতে আসিনি

আপিল বিভাগে বাগবিতণ্ডা, এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান

আবুল কালাম আযাদের আপিল শুনানি মুলতবি

ঢাকায়ও লোডশেডিং মেনে নিতে হবে: তথ্য উপদেষ্টা

শাহজালাল বিমানবন্দরের নাম বদলাবে না: বিমানমন্ত্রী

ইতালিতে বাঁধনের ওপর হামলা, পাশে থাকার বার্তা সারজিসের

সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশির মৃত্যু

সরকারি হারানো অস্ত্রের তথ্য দিলে পুরস্কার

বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ