,

কানাডিয়ান ওপেনের বিদায়ে কাঁদলেন সেরেনা

news-image

স্পোর্টস ডেস্ক : বছরের শেষ গ্র্যান্ড স্ল্যাম ইউএস ওপেন খেলেই টেনিসকে বিদায় জানাবেন সেরেনা উইলিয়ামস। তার আগে শেষবারের মতো খেলে ফেললেন কানাডিয়ান ওপেন। যেখানে সুইস টেনিস খেলোয়াড় বেলিন্দা বেনসিচের কাছে সরাসরি সেটে হেরে বাদ পড়েন সেরিনা ২৩টি গ্র্যান্ড স্ল্যামজয়ী যুক্তরাষ্ট্রের এই তারকা। আর বিদায় বেলায় কান্নায় ভেঙে পড়েন তিনি।

বৃহস্পতিবার টোকিয়ো অলিম্পিকে সোনাজয়ী বেনসিচ ৬-২, ৬-৪ গেমে জেতেন। দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিলেন সেরেনা।

পরে কোর্ট ছেড়ে বের হওয়ার সময় কানাডিয়ান ওপেনের দর্শকদের শেষবারের মতো বিদায় জানান সেরেনা।

ম্যাচ শেষে সেরেনা বলেন, ‘এখানে খেলতে ভালবাসি। তাই আবেগ কাজ করছে। আশা ছিল ভাল খেলার। কিন্তু বেনসিচ দুর্দান্ত খেলেছে। গত ২৪ ঘণ্টা আকর্ষণীয় ছিল। আমি ঠিক মতো বিদায় জানাতে পারি না, কিন্তু বিদায় টোরোন্টো।’ এই বলেই কেঁদে ফেলেন তিনি।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড