,

কাতার বিশ্বকাপ সূচিতে আসছে পরিবর্তন

স্পোর্টস ডেস্ক : দরজায় কড়া নাড়ছে কাতার বিশ্বকাপ। ১০০ দিনের কাউন্টডাউন হতে আর কদিন বাকি। ইতোমধ্যে আসরে অংশ নেওয়া ৩২ দলের সূচি ঠিক হয়েছে। তবে ম্যাচের উদ্বোধনী দিনে সূচি আসতে পারে পরিবর্তন।

আগামী ২১ নভেম্বর এবারের আসর শুরু হওয়ার কথা রয়েছে। সূচি অনুযায়ী উদ্বোধনী দিনেই চারটি ম্যাচ আয়োজিত হওয়ার কথা। তবে স্বাগতিক কাতার উদ্বোধনী দিন মাঠে নামলেও তাদের ম্যাচটি তৃতীয় ম্যাচ। কিন্তু ২০০৬ সালের জার্মানি বিশ্বকাপের পর থেকেই উদ্বোধনী দিনে প্রথমে আয়োজক দেশের খেলা দিয়ে বিশ্বকাপ শুরু হয়।

সূচি অনুযায়ী কাতারের ম্যাচের আগে আরও দুটি ম্যাচ রয়েছে। সেনেগাল-নেদারল্যান্ডস এবং ইংল্যান্ড-ইরান। এরপর রয়েছে কাতার-মেক্সিকোর ম্যাচটি। সবশেষে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে ওয়েলস।

তাই স্বাগতিক দেশ কাতার ফিফার নিকট আবেদন করেছে ২০ নভেম্বরে তাদের ম্যাচটি আয়োজন করার। একই দিনে উদ্বোধনী অনুষ্ঠান করতে চায় তারা। আর সেদিন একটি ম্যাচই হবে। আর বাকি তিনটি ম্যাচ আয়োজিত হবে আগের সূচি অনুযায়ী।

ফিফার কাছে কাতারের এই আবেদন এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। ফিফা কাউন্সিল বুরোর অনুমতি লাগবে এটা অনুমোদনের জন্য।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড