,

বিশ্বকাপ উপলক্ষে জার্সি উন্মোচন করলো ব্রাজিল

news-image

ক্রীড়া ডেস্ক : আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে নিজেদের অফিসিয়াল জার্সি উন্মোচন করেছে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। হোম ম্যাচের জন্য উজ্জ্বল হলুদ এবং অ্যাওয়ে ম্যাচের জন্য নীল রঙের জার্সি পরে মাঠে নামবে সেলেসাওরা।

নতুন জার্সির রঙে আনা হয়েছে ত্রিমাত্রিক ছোয়া। পাশাপাশি ডিজাইনেও এসেছে পরিবর্তন। হোম জার্সিতে রয়েছে সবুজ রঙের ছোট কলার এবং নীল স্ট্রাইপ। তবে জার্সিতে লুকিয়ে আছে একটি রহস্য, যা শুধু কাছ থেকে দেখলেই চোখে পড়বে।

জার্সির নকশা করা হয়েছে আমাজনের বিখ্যাত প্রাণী জাগুয়ারের গায়ের পশমের প্যাটার্নে। জাগুয়ার বাঘ ও সিংহের পর বিশ্বের তৃতীয় বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী হলেও দক্ষিণ আমেরিকায় এটিই বৃহত্তম বিড়ালজাতীয় প্রাণী। কাতারে নিজেদের মহাদেশের এই গর্বকে সঙ্গী করেই মাঠে নামবে রেকর্ড পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

অ্যাওয়ে ম্যাচের নীল রঙের জার্সিতেও রয়েছে আধুনিকতার ছোয়া। ২০০২ সালের বিশ্বকাপ জয়ী জার্সির আদলে তৈরি করা হয়েছে সেলেসাওদের এবারের কাতার মিশনের জার্সিটি।

জার্সির নির্মাতা প্রতিষ্ঠান নাইকি এই জার্সিকে অবহিত করছে প্রাণবন্ত, প্রখরতর বলে, যা এই মহাদেশের ২০০ মিলিয়ন মানুষের অদম্য ভাবমুর্তির প্রতিচ্ছবি।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী