,

হাঁটুর অস্ত্রোপচারের পর দোয়া চাইলেন শোয়েব আখতার

news-image

স্পোর্টস ডেস্ক : সম্প্রতি অস্ট্রেলিয়ায় হাঁটুর সফল অস্ত্রোপচার হয় পাকিস্তানের কিংবদন্তি পেসার শোয়েব আখতারের। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে এমনটি জানান রাওয়াল পিণ্ডি এক্সপ্রেস।

ইন্সটাগ্রাম ভিডিওতে শোয়েব সমর্থকদের উদ্দেশে জানান, তিনি এখন অপারেশন থিয়েটারের বাইরে আছেন। তার দুটি হাঁটুর অস্ত্রোপচার করতে ৫ থেকে ৬ ঘণ্টা লাগে।

ভক্তদের কাছে দোয়া চেয়ে ডানহাতি সাবেক পেসার বলেন, আশাকরি এটিই আমার শেষ অস্ত্রোপচার, কেননা আমি আর ব্যথা সহ্য করতে পারছি না।

শোয়েব ভিডিও বার্তায় বলেন, আলহামদুলিল্লাহ, অস্ত্রোপচার শেষ হয়েছে। পুরোপুরি সুস্থ হতে কিছু সময় লাগবে। সবার দোয়া চাই।

১১ বছর আগে অবসরে যাওয়া শোয়েব আরও বলেন, আমি আরও ৪ থেকে ৫ বছর খেলতে পারতাম। তবে আমি যদি তেমনটা করতাম তবে আজ হুইলচেয়ারে বসতে হতো। ফলে আমাকে অবসরের সিদ্ধান্ত নিতে হয়েছিল।

 

এ জাতীয় আরও খবর

নবীনগরে ১৭২ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

যানজট কমাতে নবীনগরে বিকল্প সড়ক, উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান

নবীনগরে যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধর করে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্তে বিজিবির উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নবীনগরে ইব্রাহিমপুর ইউপি চেয়ারম্যান আবু মোছা গ্রেপ্তার

উত্তর কোরিয়ার কাছে ১০ গোলে বিধ্বস্ত বাংলাদেশ

ব্যবসায়ী নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

৪০ ঘণ্টা পর আসাদুলের মরদেহ হস্তান্তর

ক্যাটরিনার বাড়িতে রণবীর, সাংবাদিকের ক্যামেরা কেড়ে নেন

ডেঙ্গু প্রতিরোধে যুবদলের ৭ দিনের কর্মসূচি

ঢাকায় মেঘলা আকাশ, বৃষ্টির আভাস

ইন্দোনেশিয়ায় জাহাজডুবি, নিখোঁজ ১২৯