,

বাজে ফিল্ডিংকে দুষলেন তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে হারতে ভুলে যাওয়া বাংলাদেশ এবার তেতো স্বাদ পেল। সিরিজের প্রথম ম্যাচে ৩শ’র বেশি রান করেও ৫ উইকেটে হেরেছে তামিম ইকবালের দল। তবে ম্যাচে দলীয় সংগ্রহ কিছু কম হওয়ায় ও বাজে ফিল্ডিংকে দুষলেন বাংলাদেশ অধিনায়ক।

শুক্রবার হারারেতে প্রথমে ব্যাট করা বাংলাদেশ নির্ধারিত ৫০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ৩০৩ রান করে। ৩০৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১০ বল হাতে রেখে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা।

তামিম ম্যাচ শেষে বলেন, ‘আমার মনে হয় না আমরা যথেষ্ট রান করেছি। আমাদের একটু বেশি করা উচিত ছিল, ১৫-২০ রান কম করেছি। আমরা জানতাম, প্রথম ১০-১৫ ওভার টেস্ট ম্যাচের মতো ব্যাটিং করতে হবে। আমরা নিয়মিত ক্যাচ ফেলি, একদিন না একদিন এর মূল্য চোকাতেই হতো। আজ হলো সেই দিন। আমার মনে হচ্ছে, লিটন দাস এই সিরিজে আর খেলতে পারবে না। বাকিদের ব্যাপারটা আরও জানতে হবে।’

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী