,

৮ হাজার রানের রেকর্ডের পর সাজঘরে তামিম

news-image

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যক্তিগত ৮ হাজার রানের রেকর্ড গড়লেন বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল। তবে ৬২ রান করে সাজঘরে ফিরেছেন তিনি, তখন বাংলাদেশের রান ১১৯। এ রান তুলতে তিনি ৮৮ বল খেলেছেন, হাঁকিয়েছেন নয়টি চার। তামিমের পর মাঠে নেমেছেন এনামুল।

এর আগে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে আগে ফিল্ডিং নেয় জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় শুক্রবার দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়।

বাংলাদেশ একাদশ সাজিয়েছে তিন পেসার নিয়ে। একাদশে ফিরেছেন মুশফিকুর রহিম। এ ছাড়া নাজমুল হোসেন শান্তর পরিবর্তে সুযোগ পেয়েছেন এনামুল হক বিজয়।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও মোসাদ্দেক হোসেন।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড