,

শেষ ম্যাচের অধিনায়ক মোসাদ্দেক, স্কোয়াডে মাহমুদউল্লাহ

স্পোর্টস ডেস্ক : জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে অধিনায়কত্ব করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। আঙুলের চোট পেয়ে নুরুল হাসান সোহানের জিম্বাবুয়ে সফর শেষ হয়ে যাওয়ায় নেতৃত্ব পান মোসাদ্দেক।

যদিও গুঞ্জন ছিল শেষ ম্যাচে নেতৃত্ব পাবেন টেস্ট দলের সহ-অধিনায়ক লিটন দাস। তবে শেষ পর্যন্ত মোসাদ্দেককেই অধিনায়ক করা হয়। সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি একাই জিম্বাবুয়ের পাঁচ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছিলেন তিনি।

এদিকে নুরুল ছিটকে যাওয়ায় শেষ ম্যাচের স্কোয়াডে ডাকা হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। গত ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টিতে বাংলাদেশ বাজে খেলায় এই সিরিজে তাকে বিশ্রাম দিয়ে নুরুলকে অধিনায়ক করা হয়েছিল।

এর আগে রোববার টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ জিতে সমতায় ফেরে বাংলাদেশ। তবে ম্যাচ চলাকালীন কিপিংয়ের সময় বাঁহাতের তর্জনিতে চোট পান তিনি। খেলার পর এক্স-রে করানো হলে সেই আঙুলে ধরা পড়ে চিড়।

এমন খবর নিশ্চিত করেন ফিজিও মুজাদ্দেদ আলফা সানি। তিনি বলেন, সোহান এই সফরে আর মাঠে নামতে পারবেন না।

নুরুলের মাঠে ফিরতে তিন সপ্তাহ সময় প্রয়োজন। ফলে ২ আগস্টের সিরিজ নির্ধারণী ম্যাচ ও এর পরের ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না।

মঙ্গলবার হারারেতে সিরিজের শেষ টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে।

 

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী