,

সরকারের অধীনে নির্বাচন হবে না: জয়নুল আবেদীন

news-image

এই সরকারের অধীনে কোনও নির্বাচন হবে না বলে মন্তব্য করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এ্যাডভোকেট জয়নুল আবেদীন। লোডশেডিং ও জ্বালানি খাতে অব্যবস্থপনার বিরুদ্ধে আজ শনিবার বরিশাল মহানগর বিএনপি আয়োজিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আজ সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয় চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।

জয়নুল আবেদীন বলেন, ‘আর আপনারা (নির্বাচন কমিশন) যতই ডাকেন, আমরা সাড়া দেবো না। এই সরকারকে আগে বিদায় নিতে হবে। তারপর যদি আপনারা ডাকেন তখন বিএনপি বিবেচনা করতে পারে কীভাবে বসা যায়।’

তিনি বলেন, ‘একটা ভুয়া, বানোয়াট, ভিত্তিহীন ও ক্ষমতাহীন নির্বাচন কমিশন বানিয়েছে সরকার। তারা সংলাপ করে আর বলে নির্বাচন আমরা নিরপেক্ষ দেবো। আবার মাঝে মধ্যে এ কথাও বলে সরকার যদি নিরপেক্ষ না থাকে আমরা পক্ষপাতহীনভাবে কাজ করতে পারব না। একই সংস্থা দুই কথা বলে।’

মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, সাবেক সংসদ সদস্য অধ্যাপক মেজবাউদ্দিন ফরহাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবাদুল হক চাঁন ও আবু নাসের মো. রহমতউল্লাহ।

এ সময় বক্তব্য দেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, সদস্য সচিব মীর জাহিদুল কবির, মহানগর যুবদল সভাপতি আক্তারুজ্জামান শামীম প্রমুখ।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড