,

টাইগারদের হারের বৃত্ত ভাঙার ম্যাচ

news-image

সুসান্ত উৎসব
ওয়ানডেতে বাংলাদেশ সমীহ জাগানিয়া দল। ৫০ ওভারের ক্রিকেটে দেশে ও দেশের বাইরে নিয়মিত সাফল্য পাচ্ছে। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে টাইগারদের পারফরম্যান্স মলিন। ১৩৪টি টেস্ট ম্যাচ খেলেছে জয় মাত্র ১৬টি। আর হেরেছে ১০০ ম্যাচে। এখন পর্যন্ত আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছে ১২৮টি। এর মধ্যে ৮১ ম্যাচে হারের বিপরীতে জয় ৪৪টি। এ বছর খেলা ৫টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে জয় একটি। হার তিনটি। একটি পরিত্যক্ত। সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ সফরের তিন ম্যাচের সিরিজ ২-০ (একটি পরিত্যক্ত) ব্যবধানে হারের তেতো স্বাদ পেয়েছে। কুড়ি ওভারের ক্রিকেটে খারাপ সময় পার করছেন টাইগাররা। নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবার হারের বৃত্ত থেকে বের হওয়ার সুযোগ তাদের সামনে! প্রতিপক্ষ জিম্বাবুয়ে বলেই জয়ের ব্যাপারে যথেষ্ঠ আত্মবিশ্বাসী বাংলাদেশ।

২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকেই দলের পারফরম্যান্স নাজুক। প্রত্যাশিত ফল পাচ্ছে না। নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও অফফর্মে। জিম্বাবুয়ে সফরে তাকে বিশ্রাম দেওয়া হয়েছে। নতুন অধিনায়ক হিসেবে এ সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বেছে নেওয়া হয়েছে নুরুল হাসান সোহানকে। তবে ড্রেসিংরুমে সিনিয়র কোনো সতীর্থকে পাচ্ছেন না অধিনায়ক। সাকিব ছুটিতে। মাহমুদউল্লাহর পাশাপাশি মুশফিকুর রহিমকেও বিশ্রাম দেওয়া হয়েছে। আর তামিম ওয়েস্ট ইন্ডিজ সফরের ওয়ানডে সিরিজ শেষেই ফেসবুকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা জানিয়ে দিয়েছেন।

তবে সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, মুশফিকের মতো সিনিয়র কোনো ক্রিকেটার না থাকলেও দলের বাকি সদস্যরা বেশ অভিজ্ঞ। ২-১ জন ছাড়া প্রত্যেকেরই আন্তর্জাতিক ক্যারিয়ার ৫-৭ বছরের! আর দলটা যখন জিম্বাবুয়ে তখন আত্মবিশ্বাস এমনিতেই বেড়ে যাওয়ার কথা বাংলাদেশের খেলোয়াড়দের। এ দলটাকে যে এখন নিয়মিত হেসেখেলে হারিয়ে থাকেন তারা। ১৬ বার মুখোমুখি হয়ে জয় ১১টি। সর্বশেষ ২০২১ সালের সফরেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল বাংলাদেশ। তার পরও প্রতিপক্ষকে সমীহ করছেন নুরুল হাসান সোহান। তবে জিম্বাবুয়ের বিপক্ষে নতুন অধিনায়ক ৩-০ ব্যবধানে সিরিজ জয়ের আশা ছাড়ছেন না। দলের সদস্য আফিফ জানিয়েছেন, ম্যাচ ধরে ধরে তারা গোতে চান।

জিম্বাবুয়ের হারারে স্পোর্টস ক্লাব মাঠে বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। জিম্বাবুয়েতে খুব বেশি অনুশীলন করার সময় পাননি টাইগাররা। ২-৩ দিনের অনুশীলন শেষেই তাদের মূল পর্বের ২২ গজের যুদ্ধে নেমে পড়তে হচ্ছে। প্রস্তুতি কম হলেও ভালো করার আশা ছাড়ছেন না সফরকারীরা। এ জন্য শুরুটা খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথম ম্যাচের দিকেই এখন মনোযোগ সবার। প্রতিপক্ষকে হারানোর ছক কষছেন রাসেল ডমিঙ্গোরা। অধিনায়ক সোহান দলগত পারফরম্যান্স প্রত্যাশা করছেন। তিনি মনে করেন, সবাই নিজের সেরাটা দিলে ফল নিজেদের পক্ষে আসবে।

বাংলাদেশের টি-টোয়েন্টি দল : সোহান, মুনীম, বিজয়, লিটন, আফিফ, মাহেদী, নাসুম, তাসকিন, শরিফুল, মোস্তাফিজ, হাসান, মোসাদ্দেক, শান্ত, মিরাজ, ইমন।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না