,

ওয়ানডে বর্ষসেরা একাদশের ‘ক্যাপ’ বুঝে পেলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : মুশফিকুর রহিম ২০২১ সালের আইসিসি বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন। এবার তারই স্বীকৃতি স্বরূপ ক্যাপ পেলেন এই বাংলাদেশ উইকেটরক্ষক-ব্যাটার। বিশেষ ওই ক্যাপে লেখা রয়েছে, ‘আইসিসি ওডিআই টিম অব দ্য ইয়ার।’

গত বছরের একাদশে মুশফিক ছাড়াও আরও দুই টাইগার ক্রিকেটার ছিলেন। সাকিব আল হাসান, মোস্তাফিজুর রহমানও সেরা একাদশে জায়গা করে নেন।

বৃহস্পতিবার আইসিসি থেকে ক্যাপ বুঝে পান পেয়েছেন মুশফিক। এনিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন মুশফিক। ক্যাপ পরা ছবি দিয়ে এই ব্যাটার লিখেন, ‘আলহামদুলিল্লাহ’।

এর আগে ২০২১ সালে বাংলাদেশের হয়ে ৫০ ওভারের ক্রিকেট ৯টি ম্যাচে মাঠে নামেন মুশফিক। যেখানে এক সেঞ্চুরিতে ৫৮.১৪ গড়ে রান করেছেন ৪০৭।

সেই একাদশে বাংলাদেশ থেকেই সর্বোচ্চ তিন ক্রিকেটারের জায়গা পেয়েছিলেন। যেখানে অধিনায়ক করা হয়েছিল পাকিস্তানের বাবর আজমকে। এছাড়া পাকিস্তান, আয়ারল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা থেকে দুজন করে আছেন দলে।

২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে দল: পল স্টার্লিং, জান্নেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ফন ডার ডাসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুশমন্ত চামিরা।

 

এ জাতীয় আরও খবর

বিদায়ি বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল

গ্যাস সরবরাহ স্বাভাবিক রাখতে ১৪ কার্গো এলএনজি কিনবে সরকার

১২ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা

ময়মনসিংহে এনসিসি ব্যাংকের স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন ও বৃক্ষবিতরণ অনুষ্ঠিত

বিএসইসির ১৭ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে

অস্ট্রেলিয়ায় বাংলাদেশকে ঘিরে বাড়ছে আগ্রহ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না