,

পাকিস্তানকে হারিয়ে সিরিজ বাঁচালো শ্রীলংকা

news-image

স্পোর্টস ডেস্ক : জয় পেতে হলে পাকিস্তানকে বিশ্বরেকর্ড গড়তে হতো। তবে শ্রীলংকার বিপক্ষে গলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের পঞ্চম দিন প্রতিদ্বন্দ্বিতাই করতে পারলো না। নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৬১ রানে অলআউট হয় পাকিস্তান। ফলে লংকানরা ম্যাচ জিতে নেয় ২৪৬ রানের বড় ব্যবধানে। এ জয়ে দুই ম্যাচ সিরিজে ১-১ ব্যবধানে শেষ করল স্বাগতিকরা।

সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলংকা-৩৭৮ ও ৩৬০/৮ ডিক্লে.
পাকিস্তান-২৩১ ও ২৬১
লক্ষ্য ৫০৮

চতুর্থ দিন ৫০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালো করেছিল পাকিস্তান। এক উইকেট হারিয়ে ৮৯ রানে দিন শেষ করে। কিন্তু পঞ্চম দিন দুই স্পিনার প্রবাদ জয়সুরিয়া ও রমেশ মেন্ডিসের ঘূর্ণিতে টিকতে পারলো না সফরকারীরা।

অধিনায়ক বাবর আজম ছাড়া সেভাবে আর কেউই লড়াই করতে পারেনি। বাবর ১৪৬ বলে ৬টি চার ও একটি ছক্কায় ৮১ রান করে জয়সুরিয়ার বলে এলবি হন। দিনের শুরুতে ৪৯ রানে মেন্ডিসের শিকার হন ইমাম-উল-হক।

টেস্ট ক্যারিয়ারে মাত্র তৃতীয় ম্যাচেই চতুর্থবার পাঁচ উইকেট শিকার করলেন জয়সুরিয়া। ৪ উইকেট দখল করেন মেন্ডিস।

শ্রীলংকার দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করা ধনাঞ্জয়া ডি সিলভা ম্যাচ সেরা হন। আর দুই টেস্টে ১৭ উইকেট পাওয়া জয়সুরিয়া সিরিজ সেরা।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী