,

দ্বিপাক্ষিক সিরিজ নয়, বছরে দুটি আইপিএলে মত শাস্ত্রীর

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি ও আকর্ষণীয় টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ কোনটি? খুব সহজেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) নাম চলে আসবে। প্রতিবছর প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্ট মাঠে গড়ায়। তবে অর্থের ঝনঝনানিতে থাকা এই আসরটি বছরে দুবারও দেখা যেতে পারে বলে মনে করেন ভারতের সাবেক হেড কোচ রবি শাস্ত্রী।

শাস্ত্রীর মতে, বছরে আইপিএলের একটি আসর হতে পারে পুরো মৌসুমজুড়ে। অন্যটি হতে পারে ছোট পরিসরে বা নকআউট পদ্ধতিতে।

দ্য টাফার এন্ড ভন ক্রিকেট শোতে শাস্ত্রী বলেন, ‘আমার মনে হয় বছরে দুটি আইপিএল মৌসুম হতে পারে।’

তিনি আরও বলেন, ‘এমনটি হলে আমি বিস্মিত হবো না। একটি আসর হতে পারে ১০ দলের পুরো মৌসুম। ভবিষ্যতে ১২ দলেরও হতে পারে, যা দেড় মাস বা দুই মাসব্যাপী হবে। আর দ্বিপাক্ষিক সিরিজ যদি কমে আসে তবে বছরের পরের অর্ধেকে আরও একটি ছোট পরিসরে আসর দেখা যেতে পারে। এটা অনেকটা বিশ্বকাপের মতো হবে, নকআউট পদ্ধতির এই আসরটি চ্যাম্পিয়ন নির্ধারণ করবে।’

‘এটা সম্ভব এবং এটা অর্থ ও চাহিদার ভালো যোগান হতে পারে। টুর্নামেন্ট সংশ্লিষ্ট যারা রয়েছেন, তারা এতে উপকৃত হবেন।’-যোগ করেন শাস্ত্রী।

শাস্ত্রীর মতে আইপিএলে শুধু ক্রিকেটার ও বোর্ডেরই লাভ নয়, বরং এতে কাজ করা ব্রডকাস্টার, দলের স্টাফ ও জড়িত সবাই উপকৃত হবেন।

আইপিএলের সবশেষ আসরটি ৮ দল থেকে উন্নিত করে ১০ দলের করা হয়। ইতোমধ্যে আইসিসির এফটিপিরও অংশ হিসেবে জায়গা করে নিয়েছে টুর্নামেন্টটি। অর্থাৎ আইপিএলের সময় অন্য কোনো দ্বিপাক্ষিক সিরিজ মাঠে গড়াবে না।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড