,

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ

news-image

ক্রীড়া ডেস্ক : ২০২৪ সালে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করবে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো মেয়েদের ক্রিকেটের এত বড় ইভেন্ট আয়োজনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ।

মঙ্গলবার রাতে আন্তর্জাতিক ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির সভায় এই সিদ্ধান্ত নেয়া হইয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে তারা।

এবারও বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক দেশ ও বোর্ড নির্বাচন করা হয়েছে। আইসিসির বোর্ড সভায় ইংল্যান্ড, ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কাকে আয়োজক হিসেবে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বাংলাদেশ ২০২৪ সালে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে৷ এছাড়া জানানো হয়, ২০০৯ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা ইংল্যান্ড ২০২৬ সালে আবারও নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে। ২০২৫ সালে ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৭ সালে আইসিসি নারীদের টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের দায়িত্ব পেয়েছে শ্রীলঙ্কা।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী