,

রমেশের ফাইফারে চালকের আসনে শ্রীলঙ্কা

news-image

স্পোর্টস ডেস্ক : গল টেস্টে মঙ্গলবার তৃতীয় দিনশেষে চালকের আসনে আছে স্বাগতিক শ্রীলঙ্কা। নিজেদের দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১৭৬ রান তুলেছে লঙ্কানরা। এতে লিড দাঁড়িয়েছে ৩২৩ রানে। মঙ্গলবার সকালে রমেশ মেন্ডিস পাঁচ উইকেট নিয়ে তাদের লিড এনে দেন ১৪৭ রানের। প্রথম ইনিংসে ৩৭৮ রান করার পর তারা পাকিস্তানকে গুটিয়ে দেয় ২৩১ রানে।

দিনের শুরুতে ব্যাট করতে নেমে ৩২ রানের জুটি গড়েন ইয়াসির শাহ ও হাসান আলী। এতে দলীয় দুইশ রান পেরিয়ে যায় পাকিস্তান। হাসানকে (২১) ফিরিয়ে এই জুটি ভাঙেন প্রভাত জয়াসুরিয়া। এরপর নওমান আলী ফেরেন রমেশের বলে। তার বলেই ফাঁদে পা দেন ইয়াসির (২৬)। এতে টেস্টে তৃতীয়বারের মত পাঁচ উইকেট নেন রমেশ, শেষ করেন ৪৭ রান দিয়ে ৫ উইকেটে। নোমান আলীর ব্যাট থেকে এসেছে মাত্র ১ রান। আর ৪ রানে অপরাজিত থাকেন নাসিম শাহ। জয়াসুরিয়া নেন ৩ উইকেট, ৮০ রানের বিনিময়ে।

রমেশের ফাইফারে শ্রীলঙ্কা লিড পায় ১৪৭ রানের। নিজেদের দ্বিতীয় ইনিংসে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। ১৫ রানের ইনিংস খেলেন উইকেটরক্ষক নিরোশান ডিকভেলা। আরেক ওপেনার ওশাদা ফার্নান্দো ফেরেন ১৮ রান। তিন নম্বরে নেমে ১৫ রান করেছেন কুশল মেন্ডিস।

চতুর্থ উইকেটে চাপ সামলিয়ে উঠার চেষ্টা করেও টিকতে পারেননি ম্যাথুস। ৩৫ রানে সাজঘরে ম্যাথুস। ২১ রানে আউট হন দিনেশ চান্দিমাল। ২৭ রানে দিমুথ করুনারত্নে ও ৩০ রানে ধনঞ্জয়া ডি সিলভা অপরাজিত থাকেন।

পাকিস্তানের হয়ে ২৯ রানে দুই উইকেট শিকার করেন নাসিম শাহ। এছাড়াও একটি করে উইকেট নিজেদের পকেটে ঢুকান ইয়াসির শাহ, মোহাম্মদ নাওয়াজ ও অঘা সালমান।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী