,

‘টেস্টে ভালো করতে সময় লাগবে’

news-image

ক্রীড়া প্রতিবেদক : সাদা পোশাকে মলিন বাংলাদেশ দল। টেস্টে ভালো করতে পারছে না। একের পর এক হেরেই চলেছে। অধিনায়ক পরিবর্তন হলেও পারফরম্যান্সে উন্নতি দেখা যাচ্ছে না টাইগারদের। এ বছর আটটি টেস্ট ম্যাচ খেলে ছয়টিতেই (এক জয়, এক ড্র) হেরেছে দল। সর্বশেষ সাকিব আল হাসানের নেতৃত্বে ওয়েস্ট ইন্ডিজ সফরের দুই টেস্টেই বাজেভাবে হেরেছে টাইগাররা। ২০০০ সালে টেস্ট মর্যাদা পাওয়ার পর থেকে এখন পর্যন্ত ১৩৪টি টেস্ট ম্যাচ খেলে ১০০ হারের বিপরীতে বাংলাদেশের জয় ১৬টি। ড্র ১৮টি। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে, লাল বলের ক্রিকেটে কতটা ‘রুগ্ন’ টাইগাররা!

টেস্ট দল হারের বৃত্তে বন্দি থাকায় অধিনায়কত্ব হারাতে হয়েছে মুমিনুল হককে। শ্রীলংকা সিরিজ শেষেই অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন তিনি। অবশ্য মুমিনুল নিজেও অফফর্মে ছিলেন। শেষ ৯ ইনিংসে দুই অঙ্কের ঘরে রান পাননি। এর পরই নতুন অধিনায়ক হিসেবে সাকিববে বেছে নেওয়া হয়। তৃতীয় দফায় নেতৃত্বের ঝা-া পাওয়া সাকিবের প্রথম অ্যাসাইনমেন্ট ছিল ওয়েস্ট ইন্ডিজ সফর। তবে সাকিবের অধিনায়কত্বেও দলের পারফরম্যান্সের গ্রাফে উন্নতি হয়নি। প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় টেস্ট ম্যাচটি ১০ উইকেটে পরাজিত হয়েছে বাংলাদেশ। আপাতত লংগার ভার্সন নিয়ে ভাবতে হচ্ছে না টাইগারদের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ রয়েছে। এ ছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে এশিয়া কাপ ও নিউজিল্যান্ডের মাটিতে টি-টোয়েন্টি ফরম্যাটে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। এর পরই অস্ট্রেলিয়ার মাটিতে খেলবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে এ বছরের শেষ দিকে ভারতের বিপক্ষে দেশের মাটিতে দুটি টেস্ট খেলার কথা রয়েছে টাইগারদের। যা চলতি ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) বাংলাদেশের শেষ সিরিজ।

সামনে বেশ ব্যস্ত সময়ই পার করতে হবে সাকিবদের। আইসিসির ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত এফটিপি চূড়ান্ত করেছে। এই পাঁচ বছরের চক্রে বাংলাদেশ ৩৪ টেস্ট, ৫৯ ওয়ানডে এবং ৫১ টি-টোয়েন্টি ম্যাচ খেলবে। টেস্ট অধিনায়ক সাকিব আল হাসান মনে করেন, টেস্টে ভালো করতে সময় লাগবে। গতকাল তিনি বলেন, ‘টেস্টে আমাদের সময় লাগবে। ভালো করার জন্য সময় লাগবে। ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে দল যাওয়ার একটা সম্ভাবনা আছে। তাই একটু সময় লাগবে।’

এদিকে জিম্বাবুয়ে সফরে নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহকে বিশ্রাম দিয়েছে বিসিবি। এ সফরের টি-টোয়েন্টি সিরিজে দলকে নেতৃত্ব দেবেন নুরুল হাসান সোহান। ঘরোয়া ক্রিকেটে দলকে নেতৃত্ব দিলেও প্রথমবার জাতীয় দলের অধিনায়ক হলেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান। জাতীয় দলের হয়ে ৩৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে নুরুল হাসানের। জিম্বাবুয়ে সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। নতুন টি-টোয়েন্টি অধিনায়ককে শুভকামনা জানিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার। সাকিব বলেন, ‘আমি তো মনে করি ও (সোহান) যোগ্য বলেই ওকে অধিনায়কত্ব দেওয়া হয়েছে। বিসিবি মনে করেছে, ভবিষ্যতে ও বাংলাদেশকে অনেক কিছু দিতে পারবে। এ কারণেই ওকে আসলে অধিনায়কত্ব দিয়েছে। আমি ওকে শুভকামনা জানাচ্ছি। আশা করি জিম্বাবুয়ে সিরিজ ওর জন্য ভালো একটা চ্যালেঞ্জ হবে এবং ও সেই চ্যালেঞ্জটা উতরে যেতে পারবে।’

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড