,

কাদের বিপক্ষে খেলবে ব্রাজিল-আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : গত বছরের জুলাইয়ে কোপা আমেরিকার ফাইনালে দেখা গিয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা মহারণ। নেইমার-মেসির সে লড়াইয়ে জয় ছিনিয়ে নিয়েছিল আলবিসেলেস্তেরা। এক বছর পর আবার সম্ভাবনা জেগেছে কনমেবল অঞ্চলের শ্রেষ্ঠ প্রতিযোগিতাটির ফাইনালে দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার। তবে এবারের মহারণে লড়াইটা হবে মেয়েদের মধ্যে।

আগামী মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় কলম্বিয়ার এস্তাদিও আলফনসো লোপেজে স্বাগতিকদের বিপক্ষে সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। পরের দিন ২৭ জুলাই একই সময়ে, একই ভেন্যু প্যারাগুয়ের বিপক্ষে ফাইনালে ওঠার জন্য খেলবে ব্রাজিল।

চলমান কোপা আমেরিকা ফেমেনিনায় গ্রুপ ‘বি’ থেকে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। গ্রুপ পর্বে চার ম্যাচের সব কয়টিতে জয় তুলে নিয়েছে সেলেসাওরা। একই গ্রুপ থেকে দ্বিতীয় স্থানে থেকে সেরা চারে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের একমাত্র হারটি ব্রাজিলের বিপক্ষেই।

পুরুষদের কোপা আমেরিকায় যৌথভাবে সবচেয়ে সফল দল আর্জেন্টিনা (১৫ শিরোপা)। তবে নারীদের কোপায় চিত্রটা একেবারে ভিন্ন, এখানে সাফল্যের দিক দিয়ে ব্রাজিলের চেয়ে যোজন যোজন পিছিয়ে আকাশি-সাদারা। কোপা আমেরিকা ফেমেনিনার আট আসরের মধ্যে সাতবারই শিরোপা হাতে উৎসব করেছে ব্রাজিল, বাকি আসরটিতে শিরোপা ছুঁয়ে দেখেছিল আর্জেন্টিনা।

এবারের আসরে দুই দলই আছে দারুণ ছন্দে। ব্রাজিল গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে ধসিয়ে শুরু করেছিল অষ্টম কোপা জয়ের মিশন। এরপর সাম্বা ছন্দে উরুগুয়ে, ভেনেজুয়েলা এবং পেরুকেও উড়িয়ে দিয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের চার ম্যাচে ১৭ গোলের বিপরীতে কোনো গোল হজম করেনি তারা।

অন্যদিকে ব্রাজিলের বিপক্ষে বড় হারে দুঃস্বপ্নের শুরু পেয়েছিল আর্জেন্টিনা। তবে গ্রুপ পর্বের পরের তিন ম্যাচে তারা জয় ছিনিয়ে নিয়েছেন দারুণ প্রতাপে। পেরু, উরুগুয়ে এবং ভেনিজুয়েলার জালে এই তিন ম্যাচে ১০ বার বল পাঠিয়েছেন আর্জেন্টাইন তরুণীরা।

 

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড