,

ব্রাজিলের সঙ্গী হয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

news-image

স্পোর্টস ডেস্ক : যারা জিতবে তারাই যাবে ব্রাজিলের সঙ্গী হিসেবে সেমিফাইনালে উঠবে। এমন সমীকরণ নিয়ে মাঠে নেমে জয় পেয়েছে আর্জেন্টিনা।

তবে ব্রাজিলের মতো প্রতিপক্ষকে উড়িয়ে দিতে পারেনি আলবিসেলেস্তেরা।

মেয়েদের কোপা আমেরিকায় বি গ্রুপের শেষ ম্যাচে ভেনেজুয়েলাকে ১-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা নারী ফুটবল দল। ফ্লোরেন্সিয়া বন্সেগুন্দোর করা একমাত্র গোলেই সেমির টিকিট নিশ্চিত করেছে লা আলবিসেলেস্তেরা।

এই জয়ের ফলে সেমিফাইনালে গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গী হলো আর্জেন্টিনা।

সেমিতে আর্জেন্টিনার প্রতিপক্ষ স্বাগতিক কলম্বিয়া। মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৬টায় হবে ম্যাচটি। পরদিন একইসময় আরেক সেমিফাইনালে উড়তে থাকা ব্রাজিলের সামনে পড়েছে প্যারাগুয়ে।

মাঠে নামার আগেই অনেকটা চাপমুক্ত ছিল আর্জেন্টিনা। আগের দুই ম্যাচে ৯ গোল করার পর বৃহস্পতিবার ড্র করলেও হতো তাদের।

আর এমন সহজ লক্ষ্যের ম্যাচে ভেনেজুয়েলার দাপুটে ফুটবলের সামনে উল্টো হারতে বসেছিল আর্জেন্টিনা।

পুরো ম্যাচে গোলের জন্য ১৩টি শট নেয় ভেনেজুয়েলা। তবে ভাগ্য সহায় হয়নি তাদের।

প্রথমার্ধে গোল পায়নি আর্জেন্টিনা। ম্যাচের দ্বিতীয়ার্ধে ফ্লোরেন্সিয়ার গোল করলে হাফ ছেড়ে বাঁচে আলবিসেলেস্তের সমর্থকরা।

রেফারির শেষ বাঁশিতে কঠিন এক জয় নিয়ে মাঠ ছাড়েন নীল-সাদা জার্সির নারীরা।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড